বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র [ বিটাক ]

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র [ বিটাক ] ক্লাসটি পলিটেকনিকের ইনোভেশন এন্ড এন্টারপ্রিনিউরশিপ (৬৫৮৫৩) / উদ্ভাবন ও শিল্পোদ্যোগ (৬৫৮৫৩) (Innovation & Entrepreneurship, 65853) বিষয়ের পাঠ। এই বিষয়ের প্রতিটি ক্লাস পেতে বিজনেস স্টাডিজ গুরুকুল এর প্লেষ্টিগুলো দেখুন।

 

এই পাঠ ও কোর্স কোথায় কাজে লাগবে?

ইনোভেশন এন্ড এন্টারপ্রিনিউরশিপ (৬৫৮৫৩) কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর পলিটেকনিক (Polytechnic) ডিসিপ্লিনের অংশ। ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / টেকনোলোজি, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং / টেকনোলোজি, ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলোজি, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলোজি, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলোজি সহ প্রায় সবগুলো টেকনোলোজির বিভিন্ন সেমিস্টারে রয়েছে।

এছাড়া এসএসসি, এইচএসসি সহ যেখানেই উদ্ভাবন ও শিল্পোদ্যোগ বিষয়ক কোর্স রয়েছে তারা সাহায্য পেতে পারেন। পাঠসূচির বাইরেও যারা উদ্ভাবন ও শিল্পোদ্যোগ বিষয়ে আগ্রহী তাদেরকেও একই ভাবে সহায়তা করবে।

 

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র [ বিটাক ]

 

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) হচ্ছে একটি স্বায়ত্তশাসিত সরকারী সংস্থা এবং গবেষণা কেন্দ্র যা গবেষণার মাধ্যমে শিল্প উৎপাদন উন্নত করার উপায় এবং প্রযুক্তিগত জ্ঞান প্রদান করে থাকে। এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। এটি ছোট-মধ্যম প্রতিষ্ঠানসমূহকে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বিটাক এর মোট পাঁচটি আঞ্চলিক কার্যালয়/শাখা রয়েছে যেগুলো, ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা এবং বগুড়ায় অবস্থিত।

 

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র [ বিটাক ]

 

‘বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র’ এর পূর্ব নাম ছিল ‘পাকিস্তান শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র’ যা IRDC ও PIPS এর সংযুক্তির মাধ্যমে ১৯৬২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। পরে বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির পর এটির নাম পরিবর্তন করে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (সংক্ষেপে বিটাক) করা হয়।

 

নীতিবাক্যপ্রযুক্তিই প্রগতি
পূর্বসূরীপাকিস্তান শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র
গঠিত১৯৭১
ধরনশিল্প প্রতিষ্ঠান
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটbitac.gov.bd
প্রাক্তন নাম
পাকিস্তান শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (১৯৭১ পূর্ব পর্যন্ত)

 

 

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র [ বিটাক ] এর বিষয়বস্তুঃ

Leave a Comment