সংগঠন চার্ট বা সংগঠন তালিকা এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন” বিষয়ক পাঠের অংশ। সংগঠন কাঠামোর অধীনে বিন্যস্ত প্রতিষ্ঠানের ওপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের সম্পর্কের রূপরেখাকে যখন কোন চিত্রে উপস্থাপন করা হয় তখন ঐ চিত্রকে সংগঠন চার্ট বলে । চিত্রে প্রদর্শন না করে যখন এরূপ বিন্যাস ও সম্পর্ককে তালিকা আকারে প্রকাশ করা হয় তখন তাকে সংগঠন তালিকা বলা হয়ে থাকে ।
সংগঠন চিত্র প্রতিষ্ঠানের আওতায় সৃষ্ট বিভিন্ন সাংগঠনিক স্তর, বিভাগ, উপবিভাগ এবং কোন্ স্তরে কতজন নির্বাহী ও কর্মী কর্মরত রয়েছে সেই সম্পর্কে ধারণা দেয়। এছাড়া সংগঠন চিত্রের সাহায্যে প্রতিষ্ঠানের কর্তৃত্ব প্রবাহ এবং তত্ত্বাবধান পরিসর সম্পর্কেও সম্যক ধারণা লাভ সম্ভব হয় । নিম্নে সংগঠন চার্ট সম্পর্কে দু’টি সংজ্ঞার উল্লেখ করা হলো :

সংগঠন চার্ট বা সংগঠন তালিকা
১. Stoner ও অন্যরা বলেছেন, “Organization chart is a diagram of an organization’s structure showing the functions, departments, or positions of the organization and how they are related.” 4 অর্থাৎ সংগঠন চিত্র হলো সংগঠন কাঠামোর অন্তর্ভুক্ত বিষয়াদির এমন বাস্তব চিত্র যেখানে প্রতিষ্ঠানের কাজ, বিভাগ বা পদমর্যাদা প্রদর্শিত হয় এবং তারা কীভাবে একে অন্যের সাথে সম্পর্কিত তাও দেখা যায় ।
২. Bartol ও Martin-এর মতে, “The Organization chart is a line diagram that depicts the broad outlines of an organization structure. It typically show the major positions or departments in the organization. They also indicate the way the positions are grouped into specific units, the reporting relationships from lower to higher levels and the official channels for communicating information.”5 অর্থাৎ সংগঠন চিত্র হলো একটি রৈখিক চিত্র যা একটি সংগঠন কাঠামোর সামগ্রিক অবস্থার বিস্তৃত বর্ণনা গুরুত্বের সাথে প্রকাশ করে ।
এটি একটি প্রতিষ্ঠানের প্রধান পদ বা বিভাগসমূহ প্রদর্শন করে এবং সেই সাথে এ পদ বা বিভাগসমূহ আবার কতকগুলো নির্দিষ্ট ইউনিটে বিভক্ত সেই সম্পর্কেও ধারণা দেয় । এছাড়া নিচের স্তর হতে কাজের খোঁজ-খবর উপরের স্তরে কীভাবে যাবে এবং নিচের দিকে তথ্যাদি আদান-প্রদানের প্রাতিষ্ঠানিক প্রণালী বা পরিক্রমা কী হবে তাও এর দ্বারা বুঝা যায় ।
সংগঠন ততই বিস্তৃত ও জটিল হয় এবং উপরের একক কেন্দ্র হতে নিচের দিকে তা বিস্তৃতি লাভ করে। সংগঠন কাঠামোর আয়তন-এর কাজ, কর্মীর সংখ্যা ও স্তর বিন্যাসের ওপর নির্ভরশীল । স্তর বিন্যাস যত নিম্নে বিশদ বর্ণিত একটি সংগঠন চিত্র প্রদর্শিত হলো :

পরিশেষে বলা যায়, সংগঠন হলো উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানে নিয়োজিত উপায়-উপকরণকে সঠিকভাবে সুবিন্যস্ত ও সংহত করার প্রক্রিয়া। যেখানে সংগঠন কাঠামো এই সংহতকরণ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ, পদ, বিভাগ ও উপবিভাগসমূহ নির্দিষ্টকরণ এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয়ের রূপরেখা প্রদর্শনপূর্বক উপায়-উপকরণের কার্যকর ব্যবহারের পথ নির্দেশ করে। সংগঠন কাঠামোতে স্থিরীকৃত বিভিন্ন বিষয় যখন চিত্রের মাধ্যমে সহজে প্রদর্শনের উপযোগী করে উপস্থাপন করা হয় তখন তাকে সংগঠন চিত্র বলে ।
