সিদ্ধান্ত গ্রহণের অর্থ

সিদ্ধান্ত গ্রহণের অর্থ এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” সিদ্ধান্ত গ্রহণ” বিষয়ক পাঠের অংশ। ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত- গ্রহণ (Decision making)-এর আভিধানিক অর্থ হলো ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কোনো প্রশ্নের সমাধান দেওয়া । ব্যবস্থাপনার পরিভাষায় এর অর্থ হলো- প্রতিষ্ঠানের কোনো সুনির্দিষ্ট সমস্যা সমাধান বা সুযোগ কাজে লাগানোর জন্য সঠিক কর্মপন্থা নির্ধারণ করা। যে কোনো সমস্যা সমাধানে বা কর্মপন্থা গ্রহণে ব্যবস্থাপনার সামনে একাধিক বিকল্প থাকে । সকল অবস্থা বিবেচনায় এক্ষেত্রে সর্বোত্তম বিকল্প বাছাইকেই সিদ্ধান্ত- গ্রহণ বলা হয়ে থাকে । বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদ ও তাত্ত্বিকগণ সিদ্ধান্ত- গ্রহণকে সংজ্ঞায়িত করেছেন । নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা উপস্থাপন করা হলো:

সিদ্ধান্ত গ্রহণের অর্থ

 

সিদ্ধান্ত গ্রহণের অর্থ | সিদ্ধান্ত গ্রহণ | ব্যবস্থাপনা নীতিমালা

 

১. অইরিক ও কুঞ্জ -এর মতে, “বিকল্পগুলো হতে একটি কার্যধারা নির্বাচন করাকে সিদ্ধান্ত -গ্রহণ বলে।” (Decision making is defined as the selection of a course of action from among alternatives.) 2

২. রবার্ট আর. ক্রেইটনার বলেন, “পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী বিকল্প ব্যবস্থাগুলোকে চিহ্নিত করে তার মধ্য থেকে উত্তম বিকল্প বাছাই করার প্রক্রিয়া হলো সিদ্ধান্ত- গ্রহণ ।”(Decision making is the process of identifying and choosing alternative courses of action in a manner appropriate to the demands of the situation.)

 

৩. পিয়ার্স ও রবিনসন -এর মতে, “দুই বা ততোধিক বিকল্প থেকে একটি কার্যধারা নির্বাচন করার প্রক্রিয়া। হলো সিদ্ধান্ত -গ্রহণ । একটি নির্দিষ্ট পরিস্থিতিতে কীভাবে আচরণ করতে হবে কিংবা চিন্তা করতে হবে। তার সচেতন নির্বাচনই সিদ্ধান্ত হিসেবে গণ্য” (Decision making is the process of choosing a course of action from two or more alternatives. A decision is a conscious choice to behave or to think in a particular way in a given set of circumstances.)

৪. স্টনার, ফ্রিম্যান ও গিলবার্ট-এর মতে, “Decision making is the process of identifying to deal with a specific problem or take advantage of an opportunity.” 5 অর্থাৎ কোনো সুনির্দিষ্ট সমস্যার সমাধান কিংবা কোনো সুযোগের সদ্ব্যবহার করার জন্য একটি কার্যধারা চিহ্নিত করা ও নির্বাচন করার প্রক্রিয়াই হলো সিদ্ধান্ত- গ্রহণ ।

৫. ক্যাথরিন এম. বারটল ও ডেভিড সি, মার্টিন-এর মতে, “সিদ্ধান্ত- গ্রহণ হলো একটি প্রক্রিয়া যার দ্বারা ব্যবস্থাপক সাংগঠনিক সমস্যা চিহ্নিত করেন এবং সেগুলো সমাধানের উদ্যোগ নেন (Decision making is the process through which managers identify organizational problems and attempt to resolve them. 

 

সিদ্ধান্ত গ্রহণের অর্থ | সিদ্ধান্ত গ্রহণ | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপসংহারে বলা যায়, একটা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যপরিচালনা, ব্যবস্থাপকীয় ও সাংগঠনিক সমস্যার সমাধান এবং দীর্ঘমেয়াদে এর সাংগঠনিক লক্ষ্যার্জনে প্রয়োজনীয় কর্মব্যবস্থা গ্রহণের জন্য বিকল্প কার্যধারা থেকে। সর্বোত্তম বিকল্প নির্বাচনের কাজকে সিদ্ধান্ত গ্রহণ বলে । এটি একটি যৌক্তিক প্রক্রিয়া যাতে নির্বাহীগণ তাদের বিচারক্ষমতা, বুদ্ধিমত্তা ও স্বতঃপ্রবৃত্ত জ্ঞান প্রয়োগ করেন এবং বিভিন্ন ধরনের সংখ্যাত্মক ও আচরণগত কৌশল ব্যবহার করে ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করেন।

Leave a Comment