স্ট্র্যাটীজিক পরিকল্পনা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” পরিকল্পনা” বিষয়ক পাঠের অংশ। বর্তমান বৃহদায়তন ব্যবসায় জগতে প্রতিযোগিতামূলক উদ্দেশ্য অর্জনের জন্য যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে স্ট্র্যাটাজিক পরিকল্পনা বলে ।
বাজারে যে তীব্র প্রতিযোগিতা বিদ্যমান এর মধ্যে স্বাভাবিক পরিকল্পনা নিয়ে টিকে থাকা ও এগিয়ে যাওয়া সম্ভব হয় না । তাই সেখানে বিভিন্ন প্রতিকূল পরিবেশ বিবেচনায় এনে প্রাতিষ্ঠানিক সম্ভাবনাকে কীভাবে সর্বোচ্চ পর্যায় কাজে লাগানো যায় এজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে হয় । এ ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনাকেই স্ট্র্যাটাজিক পরিকল্পনা নেয় ।
স্ট্র্যাটীজিক পরিকল্পনা

ধরা যাক, একটা প্রসাধনী সামগ্রী প্রস্তুত কোম্পানি বর্তমানে ১০টি আইটেম প্রস্তুত করে। এতে তাদের গত বছরের বার্ষিক বিক্রয়ের পরিমাণ ছিল এক কোটি টাকা । এখন তারা আগামী পাঁচ বছরে তাদের বিক্রয়ের পরিমাণ ৫ গুণ বৃদ্ধি করে পাঁচ কোটি টাকায় উন্নীত করতে চায়।
এটা করতে হলে প্রতিযোগীদের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলাপূর্বক বিদ্যমান সুবিধাগুলোকে কীভাবে কাজে লাগিয়ে এটা অর্জন করা যাবে এজন্য যে পরিকল্পনা প্রণয়ন করতে হবে এটাই স্ট্র্যাটীজিক পরিকল্পনা।
এ সময়ে একেবারে নতুন কী কী আইটেম বাজারে আনা যাবে, প্রচলিত আইটেমগুলোর সঙ্গে সঙ্গতি রেখে নতুন কোন্ কোন্ আইটেম পণ্য তালিকায় অন্তর্ভুক্ত হবে, প্রচলিত আইটেমগুলো নতুন কোন্ কোন্ বাজারে নিয়ে যাওয়া সম্ভব হবে, পুরাতন বাজারে চাহিদা কতটা বৃদ্ধি পাবে ইত্যাদি
নিম্নে স্ট্র্যাটাজিক পরিকল্পনার কতিপয় সংজ্ঞা তুলে ধরা হলো :
১. Robert Kreitner ( ক্রিটনার)-এর মতে, “Strategic plamming is the process of determining how to pursue the organization’s long-term goals with the resources expected to be available.”92 অর্থাৎ প্রত্যাশিত সুযোগ-সুবিধা দিয়ে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য কীভাবে অর্জন করা যাবে তা নির্ধারণের | প্রক্রিয়াই হলো স্ট্র্যাটীজিক পরিকল্পনা ।
২. Griffin, “Strategic plan is a general plan outlining decisions of resources allocation, priorities and action steps necessary to reach strategic goals.”93 অর্থাৎ স্ট্র্যাটাজিক পরিকল্পনা হলো স্ট্র্যাটাজিক লক্ষ্যে পৌছানোর জন্য এমন এক সাধারণ পরিকল্পনা যা উপকরণাদি বরাদ্দকরণ, কাজের মুখ্যতা নিরূপণ এবং কার্য পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত।
৩. Bartol 3 Martin-4, “Strategic plans are detailed action steps mapped out to reach strategic goals. These plans address such issues as how to respond to changing conditions, how to allocate resources and what actions should be taken to create a unified and powerful | organization wide effort ultimately aimed at strategic goals.
অর্থাৎ স্ট্র্যাটাজিক পরিকল্পনা হলো | স্ট্র্যাটাজিক লক্ষ্যে পৌছানোর জন্য বিশদ কার্য পদক্ষেপ । এরূপ পরিকল্পনাতে কীভাবে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করা হবে, কীভাবে উপকরণাদি কার্যকরভাবে বণ্টন ও কাজে লাগানো হবে এবং স্ট্র্যাটীজিক লক্ষ্য সামনে রেখে সংগঠনভিত্তিক সম্মিলিত ও শক্তিশালী প্রচেষ্টা কীভাবে জোরদার করা হবে এ সকল বিষয় অন্তর্ভুক্ত থাকে।
উপরোক্ত সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে স্ট্র্যাটীজিক পরিকল্পনার নিম্নরূপ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় : ১. স্ট্র্যাটীজিক পরিকল্পনা হলো স্ট্র্যাটাজিক বা দীর্ঘমেয়াদি লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা;
২. এরূপ পরিকল্পনা প্রণয়নে প্রতিকূল অবস্থাদির পাশাপাশি সুযোগ-সুবিধা কী থাকবে তা বিশেষভাবে বিবেচনায় আনা হয়;
৩.এরূপ পরিকল্পনার মুখ্য বিষয় হলো সম্পদ বা উপকরণাদি যা রয়েছে বা যা পাওয়া যাবে তা কোন্ কাজে কীভাবে লাগানো হলে সর্বোচ্চ সুবিধা অর্জিত হবে;
৪. লক্ষ্যে পৌছানোর জন্য কোন্ কোন্ কাজকে অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করতে হবে তাও এর মুখ্য বিবেচ্য বিষয়;
৫. গুরুত্ব বিচারে বা বাস্তবতার নিরিখে কোন্ কাজ কখন করতে হবে এবং কাজের ক্ষেত্রে গ্রহণযোগ্য পদক্ষেপসমূহ কী হতে পারে তাও এক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয় ।
৬. স্ট্র্যাটীজিক পরিকল্পনা সাধারণভাবে দীর্ঘমেয়াদি হয় এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনগণ এরূপ পরিকল্পনা প্রণয়ন করেন ।

উপরোক্ত সংজ্ঞা ও আলোচনা হতে প্রতীয়মান হয় যে, স্ট্র্যাটাজিক পরিকল্পনা হলো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্ট্র্যাটাজিক লক্ষ্য অর্জনের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনগণ এক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা মোকাবিলা করে লক্ষ্যে পৌছানোর জন্য বিদ্যমান ও ভবিষ্যতে প্রাপ্তব্য সম্পদ ও সুবিধাদি নির্দিষ্ট করেন । অগ্রাধিকার বিবেচনায় কাজের ক্রমধারা নিরূপণ করেন, কার্য সম্পাদনে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে দিকনির্দেশ করেন, প্রতিটা কাজে বা পদক্ষেপে সহায়-সম্পদের কী প্রয়োজন হবে তা নির্ধারণ করেন এবং প্রতিষ্ঠানের সম্মিলিত প্রয়াস-প্রচেষ্টাকে কীভাবে নিয়োজিত করা যাবে তার উপায় নির্ধারণ করে ।
