পাকিস্তানের সাপ্তাহিক মূল্যস্ফীতি ৪২.২৭ শতাংশ | সারা সপ্তাহের খবর

বিজনেস গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : পাকিস্তানের সাপ্তাহিক মূল্যস্ফীতি ৪২.২৭ শতাংশ, শীর্ষ তেল উৎপাদক দেশগুলোতে পোশাক রপ্তানি বেড়েছে , উদ্যোক্তারা পেল ৮ কোটি টাকার বেশি বিনিয়োগ, ধসে পড়ল যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক, একের পর এক নিখোঁজ হচ্ছেন চীনের ধনকুবেররা, গত সপ্তাহে দেশ-বিদেশের অর্থনীতির ১০ আলোচিত খবর, তেল উৎপাদনকারী শীর্ষ দেশে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে

পাকিস্তানের সাপ্তাহিক মূল্যস্ফীতি ৪২.২৭ শতাংশ | সারা সপ্তাহের খবর

পাকিস্তানের সাপ্তাহিক মূল্যস্ফীতি ৪২.২৭ শতাংশ | সারা সপ্তাহের খবর

 

পাকিস্তানের সাপ্তাহিক মূল্যস্ফীতি ৪২.২৭ শতাংশ

পাকিস্তানের ঘাড়ে যেন মূল্যস্ফীতির জোয়াল চেপেছে, যা প্রতি সপ্তাহেই যেন আরও চেপে বসছে। ৯ মার্চ শেষ হওয়ার সপ্তাহে দেশটির মূল্যস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় সেই সপ্তাহে পাকিস্তানের মূল্যস্ফীতির হার হয়েছে ৪২ দশমিক ২৭।

শীর্ষ তেল উৎপাদক দেশগুলোতে পোশাক রপ্তানি বেড়েছে 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে অনেক দেশ বিপাকে পড়লেও ব্ল্যাক গোল্ড বা ‘কালো সোনা’খ্যাত জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলো সুবিধাজনক অবস্থায় আছে। তেমন কয়েকটি দেশে চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে। 

উদ্যোক্তারা পেল ৮ কোটি টাকার বেশি বিনিয়োগ

রাজধানীর ইন্টারকনটিনেন্টাল হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি (৫ মার্চ) অনুষ্ঠিত হয়ে গেল রবির ফ্ল্যাগশিপ ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারস ৩.০-এর গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত বাছাইয়ে পর মোট ১১টি ডিজিটাল স্টার্টআপ প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালেতে অংশ নেয়।

ফাইনালে অংশ নেওয়া নতুন উদ্যোক্তারা আট কোটি টাকারও বেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সমর্থ হয়। এর মধ্যে রবি আজিয়াটা লিমিটেডের সাবসিডিয়ারি আইটি কোম্পানি এবং আর-ভেঞ্চার প্রাইভেট ইকুইটি ফান্ডের পৃষ্ঠপোষক রেডডট ডিজিটাল লিমিটেডের কাছ থেকে দুই কোটি টাকারও বেশি মূল্যের বিনিয়োগ পেয়েছে চারটি ডিজিটাল স্টার্টআপ।

রেডডট ডিজিটাল লিমিটেড ছাড়া এসবিকে টেক ভেঞ্চারস এবং অ্যাঞ্জেল ইনভেস্টর, কানিজ আলমাস খানও সাড়ে তিন কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এবং আইসিটি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড মোট আড়াই কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে স্টার্টআপগুলোয়।

 

ধসে পড়ল যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক

স্টার্টআপের জন্য ঋণ দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) গত বুধবার এক ঘোষণা দেয়, ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে তারা ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করবে। কিন্তু এই এক ঘোষণাই যে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, বিষয়টি হলো, এ ঘোষণায় ব্যাংকের গ্রাহক ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পরদিন ব্যাংকটির শেয়ারের দর ৬০ শতাংশ কমে যায়। গত বৃহস্পতিবার আমানতকারীরা তুলে নেন ৪ হাজার ২০০ কোটি ডলার। বিনিয়োগকারীরা ভাবেন, এ ঘোষণায় ব্যাংকটি থেকে অর্থ তুলে নেওয়ার প্রবণতা আরও বেড়ে যেতে পারে। ফলাফল: গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ করে দেয়। ব্যাংকের সব আমানতের দায় এখন নিয়ন্ত্রক সংস্থার হাতে। 

একের পর এক নিখোঁজ হচ্ছেন চীনের ধনকুবেররা

চীনের ধনকুবেরদের হঠাৎ হঠাৎ উধাও হয়ে যাওয়ার তালিকায় নতুন করে যুক্ত হলেন সে দেশের প্রযুক্তি খাতের চুক্তি বিশেষজ্ঞ ও ধনকুবের বাও ফান। চায়না রেনেসাঁ হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা এই ধনকুবেরের গ্রাহক তালিকায় আছে টেনসেন্ট, আলিবাবা ও বাইডুর মতো কোম্পানির নাম। বাও ফানের অন্তর্ধানের সঙ্গে চীনের অন্যান্য ধনকুবেরের অন্তর্ধান ও ফিরে আসার কাহিনির মিল আছে।

সেটা হলো তিনি হারিয়ে যাওয়ার কিছুদিন পরই কোম্পানি থেকে ঘোষণা করা হলো, চীন সরকারের কোনো সংস্থার তদন্তে সহযোগিতা করছিলেন তিনি। কিন্তু সেই কোনো একটি সংস্থা যে কোনটি, তার নাম আজ পর্যন্ত কেউ মুখে আনেনি। বাও কোথায় আছেন, তা-ও এখনো জানা যায়নি। 

গত সপ্তাহে দেশ-বিদেশের অর্থনীতির ১০ আলোচিত খবর

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলতি সপ্তাহে আরও কমেছে। রিজার্ভ কমে ৩১ বিলিয়ন বা ৩ হাজার ১০০ কোটি ডলারের ঘরে নেমেছে। দুই বছর আগে প্রবাসী আয় আসার দ্বিতীয় শীর্ষ উৎস ছিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি থেকে বৈধ পথে প্রবাসী আয় আসা কমেছে। কারণ, অনেকেই দেশ থেকে অবৈধ উপায়ে অর্থ নিয়ে দেশটিতে বিনিয়োগ করছেন।

তেল উৎপাদনকারী শীর্ষ দেশে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে

 

পাকিস্তানের সাপ্তাহিক মূল্যস্ফীতি ৪২.২৭ শতাংশ | সারা সপ্তাহের খবর

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বৈশ্বিক অর্থনীতি টালমাটাল। জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। তাতে বহু দেশ বিপদে পড়লেও ব্ল্যাক গোল্ড বা ‘কালো সোনা’খ্যাত জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলো সুবিধাজনক অবস্থায় আছে। তেল ও গ্যাসনির্ভর দেশগুলোর অর্থনীতি রীতিমতো ফুলে–ফেঁপেও উঠছে। যেমন সৌদি আরবের রাজস্বের ৬০ শতাংশ জ্বালানি তেল বিক্রি করে আসে। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো গত বছরের এপ্রিল-জুন প্রান্তিকে মুনাফা করে ৪ হাজার ৪৮০ কোটি ডলার, যা তাদের ইতিহাসে এক প্রান্তিকে সর্বোচ্চ।

Leave a Comment