উদ্দেশ্য, লক্ষ্য ও মিশনের মধ্যে পার্থক্য নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” উদ্দেশ্য” বিষয়ক পাঠের অংশ। সাধারণভাবে বলা যায়, উদ্দেশ্য হলো কাঙ্ক্ষিত ফল যা অর্জনের জন্য ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান তার কর্মকাণ্ড পরিচালনা করে । উদ্দেশ্য, লক্ষ্য ও মিশন -এ তিনটা বিষয়ের পার্থক্য নির্ণয় বেশ কষ্টসাধ্য। কারণ Weinrich & Koont G.R. Terry, Robert Kreither, Bartol ও Martin প্রমুখ লেখকগণ উদ্দেশ্য ও লক্ষ্যকে সমার্থক গণ্য করেছেন।
উদ্দেশ্য, লক্ষ্য ও মিশনের মধ্যে পার্থক্য
কোনো প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের যৌক্তিকতা বিচারের মানদণ্ড হলো উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্যের আলোকে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে উদ্দেশ্য নির্ধারণের প্রয়োজন পড়ে। যাকে কেন্দ্র করেই প্রতিষ্ঠানের সকল কাজ আবর্তিত হয় ।
ব্যবস্থাপনায় উদ্দেশ্য (Objectives) বলতে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফলকেই বুঝানো হয়ে থাকে । সাধারণত প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য হলো অর্থনৈতিক ও সামাজিক উদ্বৃত্ত সৃষ্টি করা (Creation of economic and social surplus)। ব্যবসায় সংগঠনের ক্ষেত্রে সৃষ্ট উদ্বৃত্তকে আমরা মুনাফা হিসেবে অভিহিত করি।
উদ্দেশ্য একটি সংগঠনের গড়ে ওঠার যৌক্তিকতা বিচার করে, ভবিষ্যতের কার্যক্রমের সীমা নির্ধারণ করে। এবং সর্বোপরি একে ঘিরে সকল প্রাতিষ্ঠানিক ও ব্যবস্থাপকীয় কর্মকাণ্ড পরিচালিত হয় । উদ্দেশ্যের এরূপ গুরুত্ব বা তাৎপর্যের কারণে একজন ব্যবস্থাপককে উদ্দেশ্য নির্ধারণে অত্যন্ত যত্নবান হতে হয় । উদ্দেশ্যকে কার্যকর বা ফলপ্রদ বলা যাবে যদি তা কতিপয় বৈশিষ্ট্যমণ্ডিত হয় ।
অনেকে পার্থক্য করলেও বিশদ আলোচনাতে যেয়ে আর এ পার্থক্য ধরে রাখেননি । মিশনকেও লক্ষ্য ও উদ্দেশ্যের প্রকারভেদে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই সাধারণ দৃষ্টিতে তিনটা বিষয়কে সমার্থক ভাবা হয় । তবে এদের মধ্যে যে অন্তর্নিহিত পার্থক্য রয়েছে তা নিম্নে আলোচনা করা হলো:


