কাঠামোবদ্ধ ও অকাঠামোবদ্ধ সিদ্ধান্তের মধ্যে পার্থক্য

কাঠামোবদ্ধ ও অকাঠামোবদ্ধ সিদ্ধান্তের মধ্যে পার্থক্য নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” সিদ্ধান্ত গ্রহণ” বিষয়ক পাঠের অংশ। বর্তমান কর্পোরেট ব্যবসায় জগতে নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার প্রবণতা ব্যবসায়ীদের মধ্যে লক্ষণীয় । তাই কাঠামোবদ্ধ সিদ্ধান্ত গ্রহণের সাথে অকাঠামোবদ্ধ সিদ্ধান্ত গ্রহণও প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে । নিম্নে উভয় ধরনের সিদ্ধান্তের মধ্যকার পার্থক্য তুলে ধরা হলো :

 

কাঠামোবদ্ধ ও অকাঠামোবদ্ধ সিদ্ধান্তের মধ্যে পার্থক্য | সিদ্ধান্ত গ্রহণ | ব্যবস্থাপনা নীতিমালা

 

কাঠামোবদ্ধ ও অকাঠামোবদ্ধ সিদ্ধান্তের মধ্যে পার্থক্য

উপসংহারে বলা যায়, একটা বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে গৃহীত হলেও কার্য পরিচালনায় কাঠামোবদ্ধ সিদ্ধান্ত অধিক গুরুত্বপূর্ণ। অন্যদিকে নতুন পরিস্থিতি মোকাবেলায় বা নতুনত্ব প্রবর্তনে অকাঠামোবদ্ধ সিদ্ধান্ত অধিক গুরুত্বপূর্ণ বিবেচিত হয়ে থাকে ।

কাঠামোবদ্ধ ও অকাঠামোবদ্ধ সিদ্ধান্ত, সিদ্ধান্তের ধরনের উপর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বিশেষভাবে নির্ভর করে। সিদ্ধান্ত সাধারণ ও নিয়মিত প্রকৃতির হলে সেক্ষেত্রে বিকল্প উন্নয়ন ও মূল্যায়নে বেশি সময় বা অধিক বিষয় বিবেচনার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে ব্যক্তির অভিজ্ঞতা ও বিচার ক্ষমতাই যথেষ্ট বিবেচিত হয় । কিন্তু সিদ্ধান্ত যদি বিশেষ প্রকৃতির ও অধিক গুরুত্বপূর্ণ হয় তবে সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ যথেষ্ট বিচার-বিশ্লেষণ সাপেক্ষ হয়ে থাকে ।

 

যদি কোনো সিদ্ধান্ত এমন প্রকৃতির হয় যে যেখানে পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা যায় না বা ঐ ধরনের সিদ্ধান্ত সব সময় গৃহীত হয় না অথবা আগে থেকে ভাবনা-চিন্তার তেমন অবকাশ থাকে না তবে ঐ সিদ্ধান্তকে অকাঠামোবদ্ধ সিদ্ধান্ত বলে।

 

কাঠামোবদ্ধ ও অকাঠামোবদ্ধ সিদ্ধান্তের মধ্যে পার্থক্য | সিদ্ধান্ত গ্রহণ | ব্যবস্থাপনা নীতিমালা

 

কার্যক্ষেত্রে নিত্য-নৈমিত্তিক বা বারে বারে বা একইভাবে উদ্ভূত সমস্যা সমাধানের জন্য যে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে কাঠামোবদ্ধ সিদ্ধান্ত বলে । Bartol & Martin, “Programmed decision are those in routine, repititive well-structured situations through the use of predetermined decision rule. ” 17 অর্থাৎ নিত্য-নৈমিত্তিক, বারে বারে ঘটে এমন জানাশোনা পরিবেশে সিদ্ধান্ত গ্রহণের পূর্বনির্ধারিত নীতিমালা মেনে যে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে কাঠামোবদ্ধ সিদ্ধান্ত বলে ।

Leave a Comment