সাংগঠনিক নকশার উপর সংগঠন কাঠামো নির্ভরশীল-ব্যাখ্যা কর

সাংগঠনিক নকশার উপর সংগঠন কাঠামো নির্ভরশীল-ব্যাখ্যা কর এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” সংগঠন- কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন” বিষয়ক পাঠের অংশ।  ‘Organization structure depends on organization design’-Explain Oxford Dictionary of Business এ সাংগঠনিক নক্‌শা (Design) সম্পর্কে বলা হয়েছে যে, “The way in which managers structure their organization in order to achieve the organizations goals. The formal design of an organization is laid out in an organization chart. Which indicates the duties, tasks and responsibilities of both individuals and departments.” অর্থাৎ সাংগঠনিক লক্ষার্জনের জন্য ব্যবস্থাপকগণ যার আলোকে সংগঠন- কাঠামো সাজায় তাকেই সাংগঠনিক নক্শা বলে। একটা সংগঠনের আনুষ্ঠানিক নক্‌শা মূলত সাংগঠনিক চিত্রের নির্দেশ করে । যার মধ্যে ব্যক্তি ও বিভাগের করণীয় কাজ, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানা যায় ।

সাংগঠনিক নকশার উপর সংগঠন কাঠামো নির্ভরশীল-ব্যাখ্যা কর

 

সাংগঠনিক নকশার উপর সংগঠন কাঠামো নির্ভরশীল-ব্যাখ্যা কর | সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায়, একটা সংগঠনের আনুষ্ঠানিক সাংগঠনিক চিত্রই হলো সাংগঠনিক নক্শা । এই নক্শার আলোকেই ব্যবস্থাপকগণ নিম্নোক্ত কর্মব্যবস্থা গ্রহণ করেন : 

১. একটা প্রতিষ্ঠানে বা সংগঠনে কোন কোন বিভাগ, উপবিভাগ ও পদ থাকবে-তা নক্শার আলোকে তা ঠিক করে সেগুলো খোলার ব্যবস্থা করেন।

২. নক্‌শায় উল্লিখিত বিভিন্ন বিভাগ ও উপবিভাগে কোন মানের, কী পরিমাণের লোকবল প্রয়োজন হবে তা নির্ধারণ করেন ।

 

৩. নক্‌শায় উল্লিখিত বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও বিভাগের কাজ, দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা কী হবে তা নিরূপণ করেন । 

৪. নক্‌শা বা চিত্র অনুযায়ী কে কার ঊর্ধ্বতন ও কে কার অধস্তন তা নিরূপিত হয়। ফলে কে কার কাছে সরাসরি জবাবদিহি করবে সেই সম্পর্কেও এখান থেকে ব্যবস্থাপকগণ ধারণা লাভ করেন ।

৫. সাংগঠনিক কর্তৃত্ব শৃঙ্খল (Chain of command) সম্পর্কেও এখান থেকেই ব্যবস্থাপকগণ ও অন্যরা ধারণা পেয়ে থাকেন । 

৬. এরূপ নক্‌শা বা চিত্র উপর থেকে নীচ পর্যন্ত পুরো সাংগঠনিক কাঠামো (Organogram)-এর প্রকাশ করে । 

 

সাংগঠনিক নকশার উপর সংগঠন কাঠামো নির্ভরশীল-ব্যাখ্যা কর | সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপসংহারে বলা যায়, একটা বিল্ডিং নির্মানের জন্য বিল্ডিং এর নক্শা যেমনি অপরিহার্য সাংগঠনিক কাঠামো তৈরিতে সাংগঠনিক নকশাও তেমনি গুরুত্বপূর্ণ । বাস্তবে দালান তৈরিতে প্রতিটা পর্যায়েই দালানের নক্শা যেমনি সহযোগিতা করে বা পথ দেখায় তেমনি একটা প্রতিষ্ঠানের সংগঠন -কাঠামো গড়ে তোলার জন্য সাংগঠনিক নক্‌শাও সকল পর্যায়ে পথ-নির্দেশনা দেয়। তাই বলা যায়, সাংগঠনিক নকশার উপর সংগঠন- কাঠামো নির্ভরশীল ।

Leave a Comment