আদান-প্রদানমূলক ও রূপান্তরমূলক নেতৃত্ব

আজকের আলোচনার বিযয় আদান-প্রদানমূলক ও রূপান্তরমূলক নেতৃত্ব  – যা নেতৃত্ব এর অর্ন্তভুক্ত, লক্ষার্জনের জন্য অধস্তন জনশক্তি বা অনুসারীদের সামর্থ্যকে সঠিকভাবে কাজে লাগানোর প্রক্রিয়াকে নেতৃত্ব বলে। পরিকল্পনা, সংগঠন ও কর্মীসংস্থানের পর ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজই হয় নেতৃত্ব দান ৷ তাই নেতা কিভাবে জনশক্তিকে কাজে লাগাবেন তা নেতার নেতৃত্বদান সামর্থ্যের ওপর নির্ভর করে ।

একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণ শুধু নির্দেশই দেন না, নির্দেশনার বিষয়বস্তুও ঠিক করেন। নির্দেশনা দেয়া হয় পরিকল্পনার আলোকে । আবার পরিকল্পনা প্রণয়ন করা হয় লক্ষ্য অনুযায়ী । তাই নেতৃত্ব নেতার দৃষ্টিভঙ্গি ও সামর্থ্য দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয় । সেই বিচারে নেতৃত্ব বিভিন্ন ধরনের হয়ে থাকে । আদান-প্রদানমূলক ও রূপান্তরমূলক নেতৃত্ব তার মধ্যে অন্যতম । নিম্নে উভয়ের সম্পর্কে আলোচনা করা হলো :

আদান-প্রদানমূলক ও রূপান্তরমূলক নেতৃত্ব

 

আদান-প্রদানমূলক ও রূপান্তরমূলক নেতৃত্ব

 

আদান-প্রদানমূলক নেতৃত্ব (Transactional leadership) :

নেতা ও অনুসারীদের মধ্যে সম্পর্ক একে অন্যের প্রত্যাশা অনুযায়ী সাড়া দেয়ার মধ্যে সীমাবদ্ধ হলে ঐ নেতৃত্বকে আদান-প্রদানমূলক নেতৃত্ব বলে । এক্ষেত্রে নেতা তার প্রত্যাশামাফিক অধস্তনদের নিকট থেকে কাজ আদায়ে গুরুত্বারোপ করেন । এজন্য কাজ আদায়ের লক্ষ্যে নেতা অধস্তনদের কাজের লক্ষ্য বলে দেন, তাদের কার্য দায়িত্ব সম্পর্কে অবহিত করেন, তাদের মধ্যে আস্থা সৃষ্টি করেন, উৎসাহ ও অনুপ্রেরণা যোগান; অতঃপর তত্ত্বাবধান ও যোগাযোগের মাধ্যমে উদ্দেশ্যার্জনের চেষ্টা করেন ।

আদান-প্রদানমূলক নেতা অধস্তনদেরকে প্রত্যাশিত মাত্রায় কাজ করার জন্য উৎসাহিত করেন । এজন্য তিনি অধস্তনদেরকে কাজের দায়িত্ব বুঝে নিতে, লক্ষ্য চিহ্নিত করতে, প্রত্যাশিত কার্য পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় আস্থা সৃষ্টিতে এবং নিজেদের চাহিদা ও পুরস্কারের প্রত্যাশার সাথে প্রাতিষ্ঠানিক লক্ষ্যের যোগসূত্র স্থাপনে সহায়তা করেন ।

Weihrich, Cannice 3 Koontz লেখকত্রয়ের মতে, “Transactional leader identify what subordinates need to do to achieve objectives, clarify organizational roles and tasks, set up an organization structure, reward performance, and provide for the social needs of their followers.”10 অর্থাৎ আদান-প্রদানমূলক নেতা উদ্দেশ্যার্জনে অধস্তনদের চাহিদা চিহ্নিত করে, প্রাতিষ্ঠানিক ভূমিকা ও কাজ ব্যাখ্যা করে, সেভাবে সাংগঠনিক কাঠামো প্রস্তুত করে, কাজের পুরস্কার বা মূল্য দেয় এবং অনুসারীদের সামাজিক চাহিদা অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করে ।

অধস্তনদের নিকট থেকে একজন ঊর্ধ্বতন যতটা কাজ প্রত্যাশা করে তা সুষ্ঠুভাবে আদায়ে একজন আদান- প্রদানমূলক নেতা তার পক্ষ থেকে প্রয়োজনীয় করণীয় সবটা করার চেষ্টা করে । সে তার পক্ষ থেকে অধস্তনদের সম্ভব সকল সহায়তা দেয় -এ আশায় যে, অধস্তনরা তাকে সামর্থ্য অনুযায়ী কাজ উপহার দিয়ে প্রত্যাশা পূরণ করবে । অর্থাৎ আদান-প্রদানের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে সবাই তাদের স্ব স্ব ভূমিকা রাখতে সমর্থ হবে ।

 

রূপান্তরমূলক নেতৃত্ব (Transformational leadership) :

রূপান্তরমূলক নেতৃত্ব আদান-প্রদানমূলক নেতৃত্ব থেকে আরেকটু অগ্রসর মানের। যিনি নির্ধারিত লক্ষ্য অর্জনেই শুধুমাত্র অধস্তনদেরকে উৎসাহিত করেন না বা শুধুমাত্র সঠিকভাবে কাজ আদায়ের বিষয়টিই নিশ্চিত করেন না এর বাইরেও অধস্তনদের মধ্যে নতুন প্রত্যাশা ও আগ্রহ জন্ম দেন । যার ফলশ্রুতিতে অধস্তনরা সাধারণ প্রত্যাশার বাইরে কার্য সম্পাদনে সচেষ্ট হয় । অধস্তনদের মধ্যে এমন বোধের সৃষ্টি করতে তিনি সমর্থ হন যে, তারা প্রতিষ্ঠানের মিশন বা লক্ষ্যকে নিজের মিশন বা আদর্শ হিসেবে গ্রহণ করে । ফলে তাদের মধ্যে কাজের সাথে একাত্মতার অনুভূতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় ।

Weihrich, Cannice ও Koontz লেখত্রয়ের মতে, “Transformational leaders articulate vision, inspire and motivate followers and create a climate favourable for organizational change.”11 অর্থাৎ রূপান্তরমূলক নেতা একটা ভিশন দাঁড় করান, অনুসারী বা অধস্তনদের অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেন এবং সাংগঠনিক পরিবর্তনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেন ।

Bartol ও Martin লেখকদ্বয় বলেন, “Transformational leader who motivate individuals to perform beyond normal expectations by inspiring subordinates to focus on broader missions that transcend their own immidiate self interest, to concentrate on intrinsic higher level goals rather than extrinsic lower level goals and to have confidence in their abilities to achieve the extra-ordinary missions articulted by the leader.” অর্থাৎ রূপান্তরমূলক নেতা হলেন এমন ব্যক্তি যিনি সাধারণ প্রত্যাশার বাইরেও কিছু করতে অধস্তনদেরকে উৎসাহিত করেন।

এক্ষেত্রে তিনি প্রতিষ্ঠানের মিশনকে অধস্তনদের নিজস্ব স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ করে উপস্থাপন করেন, নিম্ন পর্যায়ের লক্ষ্য (বেতন, নিরাপত্তা) এর স্থলে উচ্চ পর্যায়ের লক্ষ্য (কৃতিত্ব, সাফল্য) তাদের মধ্যে সৃষ্টি করেন এবং নেতা কর্তৃক নতুনভাবে নির্ণীত উন্নতমানের মিশন বাস্তবায়নে তাদের মধ্যে আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করেন।

আদান-প্রদানমূলক (Transacfional) নেতাও নিঃসন্দেহে কার্যক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেন । প্রতিষ্ঠানের লক্ষ্যকে অধস্তনদের সামনে তুলে ধরে তা অর্জনে তিনি তাদেরকে উৎসাহিত করেন, দক্ষতা ও যোগ্যতার সাথে তারা যাতে কাজ করে সে বিষয়ে সচেষ্ট থাকেন এবং অধস্তনরা যাতে প্রত্যাশামাফিক কাজ করে তা নিশ্চিত করেন । একজন রূপান্তরমূলক নেতা (Transformational leader) ও অবশ্যই এরূপ উত্তম গুণের অধিকারী হন ।

 

আদান-প্রদানমূলক ও রূপান্তরমূলক নেতৃত্ব

 

উপরন্তু এর বাইরেও এরূপ নেতা তার উদ্ভাবনী শক্তি ও প্রচেষ্টার মাধ্যমে কর্মীদের নিকট থেকে সাধারণ প্রত্যশার বাইরেও কাজ করিয়ে নিতে সমর্থ হন । এজন্য তিনি প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে অধস্তনদের ব্যক্তিগত চাওয়া-পাওয়ার একটা মিল প্রতিষ্ঠা করেন। এতে অধস্তনদের মধ্যে সাধারণ মানের প্রাপ্তির চিন্তার বাইরে কৃতিত্বার্জন ও সাফল্য লাভের মত উচ্চমাত্রার ভাবনা সন্নিবেশিত হয় । এতে অধস্তনরা গতানুগতিক চিন্তার বাইরে এক নতুন চিন্তা ও আচরণের ভাবধারায় অভ্যস্ত হয়ে পড়ে। 

Leave a Comment