রপ্তানির ৩০০ কোটি ডলার কেন আসছে না | সারা সপ্তাহের খবর

রপ্তানির ৩০০ কোটি ডলার কেন আসছে না – খবর দিয়ে শুরু করছি বিজনেস গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

প্তানির ৩০০ কোটি ডলার কেন আসছে না

 

রপ্তানির ৩০০ কোটি ডলার কেন আসছে না | সারা সপ্তাহের খবর

 

বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের বিপরীতে ৩০০ কোটি ডলার কেন দেশে আসছে না, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বাংলাদেশ সফররত আইএমএফের প্রতিনিধিদল ০২ মে মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে বিষয়টি উত্থাপন করে। দলটি এমন এক সময়ে রপ্তানি আয়ের একটি অংশ দেশে না আসার বিষয়ে জানতে চাইল, যখন বাংলাদেশের ব্যাংকগুলোতে ডলার–সংকট চলছে। সংকটের কারণে ব্যবসায়ীরা ঋণপত্র (এলসি) খুলতে গেলে ব্যাংক অনেক সময় তাঁদের ফিরিয়ে দিচ্ছে।

১৯ পণ্যে পাটের বস্তার ব্যবহার নিশ্চিতে কঠোর হবে সরকার

ধান, চাল, গম, ভুট্টা, ডাল, আটা, ময়দাসহ ১৯ ধরনের পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তার সঠিক ব্যবহার নিশ্চিতে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী, ১৯টি পণ্যে পাটের বস্তার সঠিক ব্যবহার নিশ্চিতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হজযাত্রীরা সঙ্গে নিতে পারবেন ১২০০ ডলার 

হজের সব ধরনের খরচের বাইরে একজন হজযাত্রী এবার ১ হাজার ২০০ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নেওয়ার সুযোগ পাবেন। আগের বছরও সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়ার সুযোগ ছিল। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ০২ মে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়েছে।

 

ফার্স্ট রিপাবলিকের ধাক্কায় কমেছে আঞ্চলিক ব্যাংকের শেয়ারদর

ফার্স্ট রিপাবলিক ব্যাংকের পতনের পর ০১ মে সোমবার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি আঞ্চলিক ব্যাংকের শেয়ারের দাম কমেছে। ২০০৮ সালের আর্থিক সংকটের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত এখন সবচেয়ে বড় সংকটে পড়েছে। সেই সংকটের ধাক্কায় গত দুই মাসে যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংক ধসে পড়েছে।

সয়াবিনের দাম লিটারে ১৫ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা

বুধবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৫ টাকা বাড়াতে চাইছেন ব্যবসায়ীরা। ভোজ্যতেলের আমদানি ও উৎপাদন পর্যায়ের জন্য কম মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হয়েছিল গত বছরের মার্চে, ৩০ এপ্রিল রোববার তার সময় শেষ হয়ে গেছে। ফলে এখন বেশি ভ্যাট দিয়ে পণ্য খালাস করতে হবে, বাজারেও ছাড়তে হবে বলেই ব্যবসায়ীরা দাম বাড়ানোর পক্ষে।

ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ৩০ এপ্রিল রোববার বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের কাছে সয়াবিন তেল ও পাম তেলের দাম সমন্বয়; অর্থাৎ বাড়ানোর কথা বলে আবেদন করেছে।

ভারতের কমেছে বৈদেশিক মুদ্রা ও সোনার মজুত

 

রপ্তানির ৩০০ কোটি ডলার কেন আসছে না | সারা সপ্তাহের খবর

 

ভারতের বৈদেশিক মুদ্রা ও সোনার রিজার্ভ বা মজুত কমেছে। এক সপ্তাহে বৈদেশিক রিজার্ভ কমেছে ২১৬ কোটি মার্কিন ডলার। ২১ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে দেশটির বৈদেশিক রিজার্ভ কমে ৫৮ হাজার ৪২৫ কোটি ডলারে নেমে এসেছে, যা এর আগের সপ্তাহে ১৬৫ কোটি ডলার বেড়ে ৫৮ হাজর ৬৪১ কোটি ডলারে উঠেছিল। আর সেটি ছিল গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।

এফবিসিসিআই পরিচালনা পর্ষদ

দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদ ছোট হয়ে আসছে। বর্তমানে ৮০ জনের পর্ষদ ৬৮ জনে নামবে। পাশাপাশি মনোনীত পরিচালকের সংখ্যাও ৩৪ থেকে কমে ৪ জন হবে। বাণিজ্য মন্ত্রণালয় প্রায় তিন দশক পর নতুন বাণিজ্য সংগঠন বিধিমালা করতে যাচ্ছে। খসড়া বিধিমালায় নতুন বাণিজ্য সংগঠন নিবন্ধন ও বিদ্যমান বাণিজ্য সংগঠন পরিচালনায় কিছুটা কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে। একই সঙ্গে এফবিসিসিআইয়ের পর্ষদে সংস্কারের বিষয়েও উল্লেখ রয়েছে।

Leave a Comment