ব্যবস্থাপনা কর্তৃক সিদ্ধান্ত গ্রহণে বিবেচ্য বিষয় বা উপাদানসমূহ 

আমাদের আজকের আলোচনার বিষয় ব্যবস্থাপনা কর্তৃক সিদ্ধান্ত গ্রহণে বিবেচ্য বিষয় বা উপাদানসমূহ ।

 

ব্যবস্থাপনা কর্তৃক সিদ্ধান্ত গ্রহণে বিবেচ্য বিষয় বা উপাদানসমূহ

 

ব্যবস্থাপনা কর্তৃক ব্যবস্থাপনার ক্রিয়াকলাপের স্তরসমূহ

 

ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত সিদ্ধান্তের সঠিকতার উপর গৃহীত কর্মসূচির বাস্তবায়ন ও প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নির্ভরশীল । তাই কোন সিদ্ধান্ত গ্রহণের সময় ব্যবস্থাপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হয়। এ লক্ষ্যে কিছু বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। নিম্নে সিদ্ধান্ত গ্রহণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করা হল-

১। সমস্যার প্রকৃতি চিহ্নিতকরণ (Identifying nature of problem) ঃ

সিদ্ধান্ত গ্রহণের জন্য সৃষ্ট সমস্যার প্রকৃতি কিরূপ তা চিহ্নিত করতে হয়। কারণ সমস্যার প্রকৃতি নির্ধারণের উপর সমস্যা সমাধানের সঠিক কর্মপন্থা নির্বাচন
নির্ভরশীল । পিটার এক ড্রাকার প্রতিষ্ঠানের নিম্নোক্ত চার ধরনের সমস্যা চিহ্নিত করেছেন—

(i) পৌনঃপুনিক সমস্যা
(ii) ব্যবস্থাপকের জন্য অনুপম কিন্তু পৌনঃপুনিক প্রকৃতির
(iii) অনুপম সমস্যা (iv) অনুপম সমস্যা যা পৌনঃপুনিক হতে পারে।

২। অবস্থার প্রভাব (Effect of conditions) :

সিদ্ধান্ত ভবিষ্যতের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই ভবিষ্যৎ অবস্থা কিরূপ হবে তা বিশেষভাবে বিবেচনা করতে হয়। নিশ্চয়তা, ঝুঁকি ও অনিশ্চয়তা— এ তিন ধরনের ভবিষ্যৎ অবস্থা সিদ্ধান্তকে প্রভাবিত করে ।

 

৩। সময়ানুগতা (Timelines) :

সিদ্ধান্ত যথাসময়ে গ্রহণ করা আবশ্যক। যেহেতু এটি একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া, তাই সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় দেয়া দরকার। বিলম্ব কিংবা দ্রুততা উভয় পরিহার করে যথোপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেয়া আবশ্যক।

৪। সুসংবদ্ধ চিন্তা (Systematic thought) :

সঠিক সিদ্ধান্তের জন্য নির্বাহী বা ব্যবস্থাপককে সুসংবদ্ধ চিন্তাভাবনায় গুরুত্বারোপ করতে হয়। কারণ সুসংবদ্ধ চিন্তাকারী প্রতিষ্ঠানের নিয়ম পদ্ধতি অনুসরণ করেন।

৫। গ্রহণযোগ্যতা (Acceptability) ঃ

সংশ্লিষ্ট সকলের নিকট সিদ্ধান্ত গ্রহণযোগ্য না হলে সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হবে না।তাই বাস্তব পরিস্থিতির আলোকে প্রয়োজনীয় সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া উচিত ।

৬। নমনীয়তা (Flexibility) ঃ

বর্তমান গতিময় ও পরিবর্তনশীল ব্যবস্থায় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য সিদ্ধান্ত কর্মসূচি এমনভাবে নিতে হবে যাতে প্রয়োজনে তা পরিবর্তন ও পরিমার্জন করা সম্ভব হয়।

 

ব্যবস্থাপনা কর্তৃক সিদ্ধান্ত গ্রহণে বিবেচ্য বিষয় বা উপাদানসমূহ

Leave a Comment