আমাদের আজকের আলোচনার বিষয় মানবসম্পদ পরিকল্পনার সুবিধা।
Table of Contents
মানবসম্পদ পরিকল্পনার সুবিধা

জনশক্তির সুষ্ঠু ও কাম্য ব্যবহারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন সম্ভব হয়ে উঠে নিচে মানবসম্পদ পরিকল্পনার সুবিধাসমূহ সংক্ষেপে বর্ণনা করা হল-
১। সাংগঠনিক ভুলত্রুটি আবিষ্কার ঃ
জনশক্তি পরিকল্পনার মাধ্যমে কারবার প্রতিষ্ঠানের দুর্বলতাসমূহ খুঁজে বের করা যায় । এতে দুর্বলতাসমূহের প্রতিবিধানের ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়।
২। কর্মদক্ষতা বৃদ্ধি ঃ
জনসংখ্যা পরিকল্পনার মাধ্যমে সঠিক সময়ে উপযুক্ত কর্মী সংগ্রহ এবং তাদের প্রশিক্ষণ ও উন্নয়নের প্রয়োজনীয়তা নির্ধারণ করা যায়। ফলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হয় ।
৩। প্রযুক্তির উন্নয়ন ঃ
জনশক্তি পরিকল্পনার মাধ্যমে কর্মীদের উন্নয়ন ঘটে। ফলে দক্ষতাসম্পন্ন কর্মীদের দ্বারা উন্নত প্রযুক্তির ব্যবহার সম্ভব হয়। এতে প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি পায় ।
৪। কর্মরত লোকবলের সদ্ব্যবহার :
জনশক্তি পরিকল্পনা পরিকল্পিত উপায়ে কর্মীদের কর্তব্য বিন্যাস করে। দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করে। ফলে কর্মরত লোকবলের সদ্ব্যবহার সম্ভব হয় ।
৫। প্রস্তুতির সুযোগ :
কারবার প্রতিষ্ঠানে কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি প্রভৃতি সময়সাপেক্ষ। জনশক্তি পরিকল্পনার মাধ্যমে এ বিষয়ে আগাম পরিকল্পনা করা হয়। এর ফলে সংশ্লিষ্ট সকলে প্রস্তুতির সুযোগ পায় ।
৬। ব্যবস্থাপনার উন্নয়ন ঃ
জনশক্তি পরিকল্পনার মাধ্যমে কর্মীদের পাশাপাশি নির্বাহীদের দক্ষতা উন্নয়নকেও অন্তর্ভুক্ত করা যায়। এতে ব্যবস্থাপনার উন্নয়ন সাধিত হয়। ৭। জাতীয় পরিকল্পনার ভিত্তি ঃ জনশক্তি পরিকল্পনা জাতীয় পরিকল্পনায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। এতে সার্বিক অর্থনৈতিক কর্মসূচি প্রণয়ন, শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ইত্যাদি দায়িত্ব পালন সহজতর হয় ।
৮। শ্রম ব্যয়ের পূর্বানুমান ঃ
জনশক্তি পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানে ভবিষ্যৎ শ্রমিক ও ব্যবস্থাপকদের পারিশ্রমিকের আন্দাজ করা যায় । ফলে তদানুযায়ী আর্থিক কর্মসূচিও প্রণয়ন করা যায় ।
৯। পেশায় উন্নয়ন ঃ
জনশক্তি পরিকল্পনা কর্মীদের পেশা উন্নয়নে সহায়ক। সুষ্ঠু জনশক্তি পরিকল্পনার অভাবে প্রত্যাশিতভাবে পেশার উন্নয়নে ব্যর্থ হয়।
উপরের আলোচনা থেকে দেখা যায়, জনশক্তি পরিকল্পনা কারবার প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত উপকারী। তাই প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনে সুষ্ঠু জনশক্তি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন একান্ত অপরিহার্য।

