ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে শিল্প আইনের গুরুত্ব

আমাদের আজকের আলোচনার বিষয়  শিল্প আইনের গুরুত্ব। এই পাঠটি “ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে” বিষয়ের “শ্রম ও শিল্প আইন” বিভাগের একটি পাঠ।

 

 শিল্প আইনের গুরুত্ব

 

 শিল্প আইনের গুরুত্ব

 

১। শ্রমিকদের নিরাপত্তা বিধান :

শ্রমিকসংঘ করার সুযোগ সৃষ্টি, চাকরি হতে অন্যায়ভাবে বহিষ্কার বা ছাঁটাইয়ে বাধাদান, কর্মস্থলে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ প্রদান, কার্যক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয় শ্রম ও শিশু আইনে নির্দিষ্ট করে শ্রমিক-কর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করা হয়েছে।

 

২। শ্রমিক-কর্মীদের সচেতনতা বৃদ্ধি ঃ

শ্রম ও শিল্প আইন শুধু মালিকপক্ষের নিকট হতে শ্রমিক-কর্মীদের অধিকার প্রাপ্তিই নিশ্চিত করেনি বরং তাদেরকে যথেষ্ট অধিকার সচেতন ও কর্মস্থলে সংঘবদ্ধ করেছে।

 

৩। সু-সম্পর্ক স্থাপনে ঃ

শ্রমিক ও মালিক উভয়পক্ষ শ্রম ও শিল্প আইনের মাধ্যমে তাদের স্ব স্ব অধিকার, দায়দায়িত্ব ক্ষমতা এবং কর্তব্য সম্পর্কে অবহিত থাকায় বিরোধ কম হয়। কোন কারণে শিল্প বিরোধ সংঘঠিত হলে তা শ্রম ও শিল্প আইনের আওতায় নিষ্পত্তি করে সম্পর্কের উন্নয়ন ঘটায় ।

 

৪। দেশের অর্থনেতিক উন্নয়ন সাধনে ঃ

শ্রম ও শিল্প আইন শ্রম-ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উৎপাদনের ধারা অব্যহত রাখে । শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন দেশে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে ।

 

৫। শ্রমিকদের স্বাস্থ্যরক্ষা কল্যাণ নিশ্চিতকরণ ঃ

শ্রমিক-কর্মীদের সাধারণভাবে যেই পরিবেশে কাজ করতে বাধ্য করা হয় অনেকক্ষেত্রেই তা তাদের স্বাস্থ্যহানির কারণ হয়ে থাকে। শ্রম ও শিল্প আইনে বিভিন্ন বিধান সন্নিবেশিত করে কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্যরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণের ব্যবস্থা রাখা হয়েছে, যা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশকে মারাত্মক বিপদের হাত হতে রক্ষা করেছে।

 

৬। সামাজিক নিরাপত্তা বিধান :

বর্তমান শিল্পনির্ভর বিশ্ব শ্রমিক শ্রেণি যে কোন সমাজেরই একটি উল্লেখযোগ্য অংশ। এই শ্রেণির উপর আবার নির্ভর করে তাদের পরিবার-পরিজনসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ।

শ্রম ও শিল্প আইনে চাকরির স্থায়িত্বের ব্যবস্থা, ন্যূনতম মজুরি নিশ্চিতকরণ, যথাসময়ে মজুরি প্রাপ্তি, প্রয়োজনীয় ক্ষেত্রে ক্ষতিপূরণ দান, পেনশন প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ইত্যাদির ব্যবস্থা করে সামাজিক নিরাপত্তা বিধানের ব্যবস্থা রাখা হয়েছে। ৭। শ্রমিক-কর্মীদের মর্যাদা প্রতিষ্ঠা ঃ শ্রম ও শিল্প আইন শ্রমিক-কর্মীদেরকে তাদের মর্যাদার আসনেও প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দরকষাকষির সুযোগও তারা লাভ করেছে। মালিকপক্ষের সাথে একই টেবিলে বসে আলাপ-আলোচনার সুযোগ করে দিয়েছে শ্রম ও শিল্প আইন ।

 শিল্প আইনের গুরুত্ব

Leave a Comment