ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে শিল্প বিরোধের প্রকারভেদ 

আমাদের আজকের আলোচনার বিষয়  শিল্প বিরোধের প্রকারভেদ । এই পাঠটি “ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে” বিষয়ের “শ্রম ও শিল্প আইন” বিভাগের একটি পাঠ।

 

 শিল্প বিরোধের প্রকারভেদ

 

 শিল্প বিরোধের প্রকারভেদ 

 

শিল্প বিরোধের শ্রেণিবিন্যাস নিম্নে সংক্ষেপে আলোচনা করা হল

১। ধর্মঘট ঃ

শ্রমিকদের দলবদ্ধভাবে স্বল্পকালীন বা অস্থায়ী কর্ম নিবৃত্তিকে ধর্মঘট বলে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অথবা মালিকপক্ষের সাথে কোন প্রকার সমঝোতায় উপনীতি হওয়ার পূর্বপর্যন্ত কর্মীরা কাজে যোগদানে অস্বীকৃতি জ্ঞাপন করে। এভাবে কর্মীরা তাদের দাবি পূরণে মালিকপক্ষকে বাধ্য করে।

২। উপবেশন ধর্মঘট ঃ

এরূপ ধর্মঘটে কর্মীরা কারখানা বা কর্মস্থলে উপস্থিত হয়, কিন্তু কোনরূপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে।

৩। ধীরে চলা ঃ

এ পদ্ধতিতে শ্রমিকরা সংগঠিতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজের গতি মন্থর করে দেয়। এতে করা কাজে যোগদান করে কাজও করে কিন্তু দাবি আদায়কল্পে ইচ্ছাকৃতভাবে কাজের গতি ধীর করে। এতে কাজের অগ্রগতি ব্যাহত হয়।

৪। সত্যাগ্রহ বা পিকেটিং ঃ

ধর্মঘট সফল করতে বা অন্যদেরকে কাজে যোগদানে নিবৃত্ত করতে পিকেটিং একটি 8 ব্যবস্থা। এ পদ্ধতিতে কতিপয় শ্রমিক কারখানার ফটকে সংঘবদ্ধ হয়ে শ্লোগান প্রদান বা প্ল্যাকার্ড প্রদর্শন করে অন্যদেরকে তাদের দাবিদাওয়া বা ধর্মঘট সম্বন্ধে অবগত করানোর জন্য প্রচার অভিযান চালায়।

 

 

৫। ঘেরাও অভিযান ঃ

দাবিদাওয়া আদায়কল্পে অধুনা ঘেরাও নামে একপ্রকার ধর্মঘটের অভ্যুদয় ঘটেছে। এতে কর্মীরা নিয়োগকর্তা বা পরিচালকমণ্ডলীর অফিস ঘেরাও করে এবং দাবি পূরণের পূর্বপর্যন্ত তাদেরকে অবরুদ্ধ করে রাখে। এমনকি এ সময়ে ব্যবস্থাপকদের খাওয়া-দাওয়া বা কোনরূপ চলাফেরার উপর পর্যন্ত বাধা প্রদান করে।

৬। সাধারণ ধর্মঘট বা হরতাল ঃ

রাজনৈতিক দল কর্তৃক সাধারণ ধর্মঘট বা হরতাল আহ্বান করা হয়। এ ব্যবস্থায় যানবাহন, দোকানপাট, কলকারখানা সবই বন্ধ থাকে। তা ছাড়া বিভিন্ন শ্রমিকসংঘ ঐক্যবদ্ধভাবে তাদের সাধারণ কোন দাবি আদায়কল্পে সকল শিল্পপ্রতিষ্ঠানে কর্ম বিরতি পালনের জন্য সাধারণ ধর্মঘটের ডাক দেয়।

৭। তালাবদ্ধ ঃ

শ্রম বিরোধের পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ তালাবদ্ধ ঘোষণা করে থাকে। শ্রমিকদের বিপক্ষে মালিকদের হাতে একটি অত্যন্ত শক্ত হাতিয়ার। এ ব্যবস্থায় মালিকপক্ষ শ্রম বিরোধজনিত কারণে শ্রমিকদেরকে কারখানায় প্রবেশ করতে বা কাজে যোগ দিতে দেয় না। শ্রমিকদের সাথে বোঝাপড়া বা সমঝোতা না হওয়া পর্যন্ত তালাবদ্ধ চালিয়ে যাওয়া।

 

 শিল্প বিরোধের প্রকারভেদ 

Leave a Comment