যোগান ভিত্তিক উপাদান

যোগান ভিত্তিক উপাদান ক্লাসটি পলিটেকনিকের ইনোভেশন এন্ড এন্টারপ্রিনিউরশিপ (৬৫৮৫৩) / উদ্ভাবন ও শিল্পোদ্যোগ (৬৫৮৫৩) (Innovation & Entrepreneurship, 65853) বিষয়ের, পাঠ।

 

যোগান ভিত্তিক উপাদান

 

যোগান কি/যোগান কী

সাধারণত যোগান বলতে কোন বিক্রয়যোগ্য যে পরিমাণ বাজারে বর্তমান থাকে তাকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে যোগান শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে যোগান বা সরবরাহ বলতে বিক্রেতা কোন দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে উত্থাপিত করে তাকেই বোঝায়। চাহিদার মত যোগানো ও দামের একটি প্রিয়া বা অপেক্ষক। দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলো গান কমে। এভাবে যোগানের রাস এবং বৃদ্ধি ঘটে।

সুতরাং বলা যায় কোন বিক্রেতা বা উৎপাদক প্রতিষ্ঠান যদি কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকেই অর্থনীতিতে যোগান বলে।

 

যোগান ভিত্তিক উপাদান

 

যোগানের ধারণা

যোগানের উদাহরণ : যখন ধানের কেজি 20 টাকা , তখন একজন কৃষক বা বিক্রেতা 10 মন ধান বিক্রি করেন। আবার যখন দাম বেড়ে 30 টাকা হয় তখন ওই কৃষক বা বিক্রেতা 20 ধান বিক্রির জন্য সরবরাহ করেন।
সুতরাং বলা যায় দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমার সঙ্গে সঙ্গে যোগানের পরিমাণ কমে।

 

অর্থনীতিতে চাহিদা ও যোগানের মধ্যে পার্থক্যঃ

১। অর্থনীতিতে চাহিদা বলতে বোঝায় কোনো দ্রব্যের আকাঙ্ক্ষা পূরণের জন্য সামর্থ্য বা অর্থ এবং অর্থব্যয় করার সৎ ইচ্ছা। পক্ষান্তরে অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে বিক্রেতা/সরবরাহকারীরা কোনো দ্রব্যের যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে তাকেই যোগান বলে।

২। কোন দ্রব্যে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে পক্ষান্তরে কোন দ্রব্যের দাম বাড়রে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে।

৩। চাহিদা অপেক্ষক গাণিতিকভাবে প্রকাশ Qd= 20-2p পক্ষান্তরে যোগান অপেক্ষক গাণিতিকভাবে প্রকাশ Qs= -c+dp।

৪। চাহিদা রেখা বাম থেকে ডান দিগে নিম্নগামী হয়। পক্ষান্তরে যোগান রেখা বাব থেকে ডান দিগে উদ্ধগামী হয়।

৫।দাম ও চাহিদার মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। পক্ষান্তরে দাম ও যোগানের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।

 

 

যোগান ভিত্তিক উপাদান এর বিষয়বস্তুঃ

 

 

Leave a Comment