বাংলাদেশের শিল্প ধারণার অনানুষ্ঠানিক উৎসসমূহ ক্লাসটি পলিটেকনিকের ইনোভেশন এন্ড এন্টারপ্রিনিউরশিপ (৬৫৮৫৩) / উদ্ভাবন ও শিল্পোদ্যোগ (৬৫৮৫৩) (Innovation & Entrepreneurship, 65853) বিষয়ের ৫ম অধ্যায়ের [ Chapter 5] এর পাঠ।
Table of Contents
বাংলাদেশের শিল্প ধারণার অনানুষ্ঠানিক উৎসসমূহ
অনেকে আনুষ্ঠানিক উৎস হতে শিল্প ধারণার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন৷ কিন্তু অনানুষ্ঠানিক উৎসকেও শিল্পধারণা লাভের ব্যাপারে যেমন তেমন ভাবার কোন কারণ নেই৷ অনেক গবেষক শিল্পধারণা সম্পর্কে গবেষণা করতে গিয়ে বলেছেন যে আলোচিত মূল্যায়নের প্রেক্ষাপটে (In the contrxt of elluminative evaluation) অনানুষ্ঠানিক উৎসসমূহ বিশেষ গুরুত্ব লাভ করছে৷

- ব্যবসায় ও শিল্প যোগাযোগ
- পেশাগত যোগাযোগ
- পরামর্শদাতা প্রতিষ্ঠান
- জাতীয় নেতাদের কাছ থেকে ধারণা
ব্যবসায় ও শিল্প যোগাযোগ
প্রকৃত বাণিজ্য পরিবেশ থেকে নতুন শিল্প কিংবা ব্যবসায় সম্পর্কে ধারণা লাভ করা যায়৷ এজন্য ক্রেতাদের কাছ থেকে সরাসরি জিজ্ঞাসাবাদ করে বর্তমান পণ্যসামগ্রীর দোষক্রটি, সীমাবদ্ধতা, পণ্যের চাহিদা ও অন্য কোন ভাল পরামর্শ থাকলে তা জানা যেতে পারে৷
পেশাগত যোগাযোগ
যে সমস্ত ব্যক্তি ব্যবসায় সংক্রান্ত পেশায় জড়িত তাঁদের ধ্যান ধারণা ও ব্যবসায় সংক্রান্ত অভিজ্ঞতা তাঁদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ব্যবসায় সংক্রান্ত বাস্তবসম্মত ধারণা লাভ করা যায়৷
পরামর্শ প্রতিষ্ঠান
ইদানীংকালে বাংলাদেশে ব্যবসায় ক্ষেত্রে পরামর্শ দানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান গড়ে উঠেছে৷ কোন কোন প্রতিষ্ঠান কেবলমাত্র শিল্পক্ষেত্রে কিংবা ব্যবসায় ক্ষেত্রে আর কোন কোন প্রতিষ্ঠান ব্যবসায় ও শিল্প উভয় ক্ষেত্রেই পরামর্শ দিয়ে থাকেন৷ আর এসব প্রতিষ্ঠানের পরামর্শ কিংবা তাদের অপ্রকাশিত প্রতিবেদন অনেক সময় নতুন শিল্প ধারণার উৎস হয়ে থাকে৷
জাতীয় নেতাদের কাছ থেকে ধারণা
দেশের সরকারি দলীয় নেতৃবৃন্দ কিংবা বিরোধী দলীয় নেতৃবৃন্দের দেশের বর্তমান শিল্পায়ন ও ব্যবসায় কর্মসূচি ও এ সম্পর্কে তাঁদের বর্তমান স্ব স্ব চিন্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা থেকে শিল্প ধারণার উৎস পাওয়া যায়৷
বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুবিধাদি
বাংলাদেশ সরকারের শিল্প বিভাগ কর্তৃক বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রাক বিনিয়োগ ও বিনিয়োগ উত্তর সহায়ক প্রদানের জন্য শিল্পনীতি ও শিল্প সহায়তা ইউনিটের আওতায় ওয়ান স্টপ সার্ভিস এর ব্যবস্থা করা হয়েছে৷ বিদেশি বিনিয়োগ সংক্রান্ত অনুমোদনের কাজটি যাতে সহজতর ও দ্রুততর হয় তার জন্য মহামান্য রাষ্ট্রপতির সরাসরি নিয়ন্ত্রণে একটি সেল গঠন করা হয়েছে৷
বাংলাদেশের শিল্প ধারণার অনানুষ্ঠানিক উৎসসমূহ এর বিষয়বস্তুঃ
