বাংলাদেশ বিনিয়োগ উপদেষ্টা কেন্দ্র ও বানিজ্যিক ব্যাংক

বাংলাদেশ বিনিয়োগ উপদেষ্টা কেন্দ্র ও বানিজ্যিক ব্যাংক ক্লাসের আলোচনার বিষয়। বাংলাদেশ বিনিয়োগ উপদেষ্টা কেন্দ্র ও বানিজ্যিক ব্যাংক সমূহ (bangladesh investment advisory center and commercial banks) ক্লাসটি পলিটjনিক [Pollytechnic] এর ইনোভেশন এন্ড এন্টারপ্রিনিউরশিপ বা উদ্ভাবন ও শিল্পোদ্যোগ [Innovation & Entrepreneurship] ৬৫৮৫৩ [ 65853] বিষয়ের, ৫ম অধ্যায় [ বাংলাদেশের শিল্প ধারণার উৎস সমূহ ও মূল্যায়ন ] Chapter 5 [Source and Evaluation of Venture Ideas in Bangladesh] এর পাঠ।

 

বাংলাদেশ বিনিয়োগ উপদেষ্টা কেন্দ্র ও বানিজ্যিক ব্যাংক

 

বাণিজ্যিক ব্যাংক ( Commercial Bank) এক ধরণের আর্থিক প্রতিষ্ঠান যা সাধারণ জনগণ, শিল্প প্রতিষ্ঠান এবং কলকারখানার মালিকদের কাছে থেকে আমানত গ্রহণ করে অন্য কোনো সাধারণ জনগণ, শিল্প প্রতিষ্ঠান এবং কলকারখানার মালিকদের ব্যবসা করার জন্য সরল সুদে ঋণ বিতরণ এবং লাভের জন্য ব্যবসা হিসাবে পরিচালিত মৌলিক বিনিয়োগের পণ্য সরবরাহ করার মতো পরিষেবা সরবরাহ করে।

 

বানিজ্যিক ব্যাংক

 

অর্থাৎ, যে ব্যাংক আমানত গ্রহণ করে এবং আমানত অধিক মুনাফা লাভের জন্য বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে সেই ব্যাংকগুলোকে বাণিজ্যিক ব্যাংক ( Commercial Bank) বলে।

বাণিজ্যিক ব্যাংক ( Commercial Bank) প্রতিটি দেশের জন্য একটি লাভদায়ক প্রতিষ্ঠান। বাণিজ্যিক ব্যাংক না থাকলে একটি দেশে বিনিয়োগের মাধ্যম তৈরি হবে না। বিনিয়োগের মাধ্যম হিসেবে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা অপরিসীম।

একটি বাণিজ্যিক ব্যাংক হলো-

  • একটি মধ্যস্থ আর্থিক কারবারি প্রতিষ্ঠান যা দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে মধ্যস্থতা করাতে সহায়তা করে।
  • বাণিজ্যিক ব্যাংককে একটি দেশের অর্থনীতির জীবনীশক্তি বলা হয়।
  • এই ব্যাংকগুলো অর্থ ও আর্থিক কার্যাদির লেনদেন করে বিনিয়োগের মাধ্যম তৈরি করে থাকে।
  • এই ব্যাংকগুলো সাধারণ জনগণের কাছ থেকে অর্জিত সঞ্চয় সংগ্রহের মাধ্যমে মূলধন গঠন করে এবং পরবর্তীতে সেই মূলধন বৃদ্ধির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে।
  • গুচ্ছিত আমানত যেকোন প্রয়োজনে উত্তোলনের সুযোগ দিয়ে থাকেন।
  • বিভিন্ন আর্থিক সেবা প্রদানের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করে।

উপরের লেখায় আমরা বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা বিস্তারিত আলোচনা করেছি। নিচে আমরা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

 

বাণিজ্যিক ব্যাংক ( Commercial Bank) কত প্রকার ও কি কি?

পৃথিবীর সকল বাণিজ্যিক ব্যাংকগুলো মোটামুটি ৩ ভাগে ভাগ করা যায়। যেমন- সরকারি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংক।

 

 

বাংলাদেশ বিনিয়োগ উপদেষ্টা কেন্দ্র ও বানিজ্যিক ব্যাংক এর বিষয়বস্তুঃ

 

Leave a Comment