ব্যবস্থাপনার কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন – তা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” ব্যবস্থাপনার পরিচিতি” বিষয়ক পাঠের অংশ। Which One is the Most Important Function of Management and Why মানবীয় ও বস্তুগত উপকরণাদি ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর প্রক্রিয়াই হলো ব্যবস্থাপনা।
ধারাবাহিক কাজের সমষ্টি। পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত মুখ্য কাজ। পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থাপনা প্রক্রিয়া শুরু হয় এবং এর আলোকেই ব্যবস্থাপনার অন্যান্য কাজ সম্পাদিত হয়ে থাকে। তাই পরিকল্পনা যে ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি ও সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না ।
ব্যবস্থাপনার কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন

Weihrich Koontz, “Planning logically preceeds the execution of all other managerial functions.” অর্থাৎ বাস্তব অর্থেই পরিকল্পনা অন্যান্য ব্যবস্থাপকীয় কার্য বাস্তবায়নে অগ্রবর্তী ভূমিকা। পালন করে । Robert Kreitner বলেছেন, “Planning affects all downstream management functions. অর্থাৎ পরিকল্পনা ব্যবস্থাপনার পরবর্তী সকল কাজকেই প্রভাবিত করে।
পরিকল্পনা ব্যবস্থাপনার সমুদয় কাজের ভিত্তিস্বরূপ। পরিকল্পনা ছাড়া ব্যবস্থাপনার কোন কাজই সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয় না। সংগঠন কাঠামো তৈরিতে সংগঠনের উপর থেকে নীচ পর্যন্ত বিভিন্ন বিভাগ, উপবিভাগ কী হবে এবং তাদের পারস্পরিক সম্পর্ক কী হবে এগুলো পরিকল্পনার আলোকেই ঠিক করতে হয় ।
কর্মীসংস্থানে কর্মীর সংখ্যা, মান, যোগ্যতা ইত্যাদি কী হবে তারও পরিকল্পনা থাকা আবশ্যক । পরিকল্পনার আলোকেই নির্দেশনা দেয়া হয়ে থাকে । নিয়ন্ত্রণে পরিকল্পনাই পূর্ব নির্ধারিত মান বিবেচিত হয় । তাই পরিকল্পনার গুরুত্ব সহজেই অনুমেয়। নিম্নে পরিকল্পনার সাথে অন্যান্য ব্যবস্থাপনা কার্যের সম্পর্ক রেখাচিত্রের সাহায্যে তুলে ধরা হলো :

উপসংহারে বলা যায়, ব্যবস্থাপনা ভিন্ন যেমনি প্রতিষ্ঠান ভাবা যায় না তেমনি পরিকল্পনা ছাড়া ব্যবস্থাপনার অন্যান্য কাজ সুষ্ঠুভাবে পরিচালনার কথাও অকল্পনীয় । যদিও অন্যান্য ব্যবস্থাপকীয় কার্য ছাড়া পরিকল্পনা কখনই বাস্তব রূপ লাভ করে না তথাপিও পরিকল্পনা ভিন্ন অন্যান্য কাজ প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে কার্যকর ভূমিকা রাখতে অক্ষম । তাই ব্যবস্থাপনার সকল কাজই লক্ষ্যার্জনে গুরুত্বপূর্ণ হলেও পরিকল্পনা যে তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ তা অস্বীকার করার উপায় নেই ।
