অনানুষ্ঠানিক সংগঠন নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” ব্যবস্থাপনা পরিসর ও বিভাগীয়করণ” বিষয়ক পাঠের অংশ। একই স্থানে কর্মরত ব্যক্তিদের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্কের বাইরেও ব্যক্তিগত মিল-মহব্বত, পারস্পরিক স্বার্থ, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, আঞ্চলিক ইত্যাদি কারণে নিকট সম্পর্ক গড়ে ওঠে । এরূপ সম্পর্ক হতে যে দল গড়ে ওঠে তাকে অনানুষ্ঠানিক দল (Informal group) এবং সংগঠনকে অনানুষ্ঠানিক -সংগঠন বলে । নিম্নে রেখাচিত্রের সাহায্যে অনানুষ্ঠানিক -সংগঠন গড়ে ওঠার প্রক্রিয়া দেখানো হলো :

অনানুষ্ঠানিক সংগঠন
Trewatha Newport-4, “The term informal organization is normally used to discuss সংগঠন শব্দটি সাধারণভাবে সেই ধরনের দল বুঝাতে ব্যবহৃত হয় যা কোনো সংগঠনের অভ্যন্তরে Broups which fall outside of formally prescribed organization patterns. ” অর্থাৎ অনানুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত সম্পর্কের বাইরে গড়ে ওঠে।
social relations not established or required by the formal organization but arising spontaneously Newstrom 3 Keith Davis-এর মতে, “Informal organization is a network of personal and as people associate with one another. ” অর্থাৎ আনুষ্ঠানিকভাবে সৃষ্ট নয় বা আবশ্যক বিবেচিত নয় অধ্য প্রতিষ্ঠানে ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের ভিত্তিতে আপনা-আপনি গড়ে ওঠে এমন সহযোগী ব্যক্তিবর্গের দলার অনানুষ্ঠানিক সংগঠন বলে ।
R. Terry, “Whenever people work together there evolve infromal groups bound together by common social, technological, work or goal interests. Such a group constitutes a informal organization.”অর্থাৎ যখন লোকেরা একত্রে কাজ করে তখন সেখানে আপনা হতেই অনানুষ্ঠানিক দল সৃষ্টি হয়ে যায়; যা তাদেরকে কতকগুলো সামাজিক, প্রযুক্তিগত, কার্যগত বা লক্ষ্যকেন্দ্রিক সাধারণ স্বার্থে ঐক্যবদ্ধ করে । এ রকম গড়ে ওঠা দলকেই অনানুষ্ঠানিক সংগঠন বলে ।

কোনো প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে অনানুষ্ঠানিক দল বা সংগঠন সৃষ্টির পিছনে মূলত পারস্পরিক স্বার্থ সমজাতীয় কাজ ও অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই ধরনের স্বার্থ চিন্তার লোকদের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে চিন্তার ঐক্য সহজেই সৃষ্টি হয় এবং উক্ত স্বার্থ অর্জনের জন্য তাদের মধ্যে কারও কারও অগ্রসরমান ভূমিকা থাকে । এক বা একাধিক ব্যক্তি ঐ চিন্তাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে । ফলে অনানুষ্ঠানিক নেতৃত্ব গড়ে ওঠে।
