আন্তর্জাতিক পরিবেশ বলতে কী বুঝায় তা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” পরিবেশ” বিষয়ক পাঠের অংশ। আন্তর্জাতিক পরিবেশ বলতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপৃত অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, আইনগত ও সামাজিক অবস্থা এবং সেই সাথে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়রত প্রতিযোগী ব্যবসায়ীদের আর্থিক সামর্থ্য ও অবস্থাকে বুঝায়-যা একটা দেশের অভ্যন্তরের ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব বিস্তার করে।
আন্তর্জাতিক পরিবেশ বলতে কী বুঝায়

পরিবেশ হলো মূলত পারিপার্শ্বিক অবস্থা। সৃষ্টির সবকিছুই একটা পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে বেড়ে উঠে । বিশেষভাবে মানুষ তার পারিপার্শ্বিক অবস্থার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয় । মানুষের চারপাশে বিরাজমান প্রাকৃতিক ও অপ্রাকৃতিক অবস্থাদি যা তার জীবন ও জীবিকার উপর প্রভাব বিস্তার করে তাকেই পরিবেশ বলা হয়ে থাকে । মানুষই শুধু পরিবেশের দ্বারা প্রভাবিত হয় না মানব সৃষ্ট বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানও পরিবেশের দ্বারা প্রভাবিত হয় ।
মুক্তবাজার অর্থনীতি, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসার, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি সর্বোপরি বিশ্বায়নের ব্যাপকতার ফলে একটা দেশের চৌহদ্দির মধ্যে আটকে রেখে ব্যবসা-বাণিজ্য পরিচালনা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক বিভিন্ন অবস্থা ও পরিস্থিতির সমন্বয়ে একটা দেশের ব্যবসা-বাণিজ্যের আন্তর্জাতিক পরিবেশ গড়ে উঠেছে।
Donald A. Ball ও তাঁর সহযোগীর মতে, “The international environment is essentially the interaction between the environment forces of the home country and those of the various foreign nations where the enterprise does business. 16 অর্থাৎ দেশের মধ্যে ও বিদেশের বিভিন্ন স্থানে যেখানে ব্যবসায় প্রতিষ্ঠান তার কার্যক্রম পরিচালনা করে সেখানকার পারিপার্শ্বিক উপাদানগুলোর অবশ্যয়ায়ী, মিথস্ক্রিয়া হলো আন্তর্জাতিক পরিবেশ।

উপসংহারে বলা যায়, দেশের যেই স্থানে ব্যবসায় পরিচালিত হয় সেখানকার বাহ্যিক পরিবেশের বাইরের যদি আন্তর্জাতিক বিভিন্ন পরিবেশ-পরিস্থিতি বা উপাদান সেখানে প্রভাব বিস্তার করে তবে তাকে ঐ ব্যবসায়ের আন্তর্জাতিক পরিবেশ বলে । বিদেশী বিভিন্ন প্রতিযোগী ব্যবসায় প্রতিষ্ঠান যেমনি এক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তেমনি বাইরের দেশের বা আন্তর্জাতিক অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, আইনগত, প্রযুক্তিগত ইত্যাদি বিভিন্ন অবস্থাও ব্যবসায় গঠন ও পরিচালনায় প্রভাব বিস্তার করে ।
