উদ্দেশ্য বলতে কী বুঝায়

উদ্দেশ্য বলতে কী বুঝায় তা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” উদ্দেশ্য” বিষয়ক পাঠের অংশ। উদ্দেশ্য হলো কাঙ্ক্ষিত ফল যা অর্জনের জন্য ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান তার কর্মকাণ্ড পরিচালনা করে । ব্যবস্থাপনায় উদ্দেশ্য (Objectives) বলতে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফলকেই বুঝানো হয়ে থাকে ।

উদ্দেশ্য বলতে কী বুঝায়

 

উদ্দেশ্য বলতে কী বুঝায় | উদ্দেশ্য | ব্যবস্থাপনা নীতিমালা

 

সাধারণত প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য হলো অর্থনৈতিক ও সামাজিক উদ্বৃত্ত সৃষ্টি করা (Creation of economic and social surplus)। ব্যবসায় সংগঠনের ক্ষেত্রে সৃষ্ট উদ্বৃত্তকে আমরা মুনাফা হিসেবে অভিহিত করি। উদ্দেশ্যকে আবার ক্ষেত্রবিশেষে লক্ষ্য (Goals), মিশন ( Missions), টার্গেট (Targets), কোটা (Quotas), সময়সীমা (Deadlines) ইত্যাদি নামেও অভিহিত করা হয় । নিম্নে উদ্দেশ্যের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা প্রদত্ত হলো :

 

১. Heinz Weinrich ও Harold Koontz-এর মতে, “উদ্দেশ্য হলো চূড়ান্ত ফল যাকে ঘিরে কার্যক্রমের সূচনা ঘটে ।” (Objectives are the ends toward which activity is aimed.) I 

২. G. R. Terry এর মতে, ব্যবস্থাপকীয় উদ্দেশ্য হলো অভিপ্রেত লক্ষ্য যা সুনির্দিষ্ট আওতা নির্দেশ করে এবং ব্যবস্থাপকদের কর্মপ্রয়াসের দিক নির্দেশনা দেয়” (A managerial objectives is the intended goal which prescribes definite scope and suggests direction to efforts of a manager.) 

৩. Robert Kreitner -এর ভাষায়, “লক্ষ্য বা উদ্দেশ্য হলো নির্দিষ্ট সময়ের মধ্যে পরিমাপযোগ্য ফলাফল অর্জনের জন্য সুনির্দিষ্ট অঙ্গীকার ।” (A goal or an objective is defined as a specific commitment to achieve a measurable results within a given time frame.) 

 

উদ্দেশ্য বলতে কী বুঝায় | উদ্দেশ্য | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দেশ্য হলো ভবিষ্যতে অর্জনীয় সুস্পষ্ট ও পরিমাপযোগ্য কাঙিক্ষত কার্যকলাপ যা একটি সংগঠনের গড়ে ওঠার অন্তর্নিহিত কারণ ব্যাখ্যা করে, কার্য পরিচালনার সুনির্দিষ্ট আওতা নির্দেশ করে এবং ব্যবস্থাপকের অন্যান্য কাজের সীমারেখা নির্ধারণ করে ।

Leave a Comment