ব্যবস্থাপনার উদ্দেশ্য সমূহ

আমাদের আজকের আলোচনার বিষয় ব্যবস্থাপনার উদ্দেশ্য সমূহ।যা ব্যবস্থাপনার মৌলিক ধারণা ও নীতিসমূহ অধ্যায় এর অন্তর্ভুক্ত।

 আধুনিক ব্যবস্থাপনার উদ্দেশ্য সমূহ

 

ব্যবস্থাপনার উদ্দেশ্যসমূহ

 

আধুনিক ব্যবস্থাপনা হল মানুষের কর্মপ্রচেষ্টাকে সংগঠিত ও পরিচালিত করার এমন একটি কলাকৌশল ও বিজ্ঞান, যার দ্বারা প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত উদ্দেশ্য অর্জনের জন্য কাম্য পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি করা যায়, যাতে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গকে সঠিকভাবে পরিচালিত, সংগঠিত ও নিয়ন্ত্রণ করা সহজতর হয়।নিম্নে আধুনিক ব্যবস্থাপনার- উদ্দেশ্যগুলো সংক্ষেপে সচিত্র আলোচনা করা হল-
আধুনিক ব্যবস্থাপনার উদ্দেশ্য
মৌলিক উদ্দেশ্য
সহায়ক উদ্দেশ্য
• মুনাফা অর্জন
• অস্তিত্ব রক্ষা ও উন্নয়ন
• মানবসম্পদের মান উন্নয়ন
• উপকরণাদির উন্নয়ন
• বাজার সৃষ্টি
• শ্রম-ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন
সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণ
সামাজিক কল্যাণ
• কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি • জাতীয় আয় বৃদ্ধি

 

ক) মৌলিক উদ্দেশ্যঃ

১। মুনাফা অর্জন ঃ ব্যবস্থাপনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জনের মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা।
২। অস্তিত্ব রক্ষা ও উন্নয়ন ঃ ব্যবস্থাপনার আরেকটি উদ্দেশ্য হল অস্তিত্ব রক্ষার পাশাপাশি এর উন্নয়ন ও প্রসার সাধন করা। পিটার, এফ, ড্রাকার বলেছেন, “প্রতিষ্ঠানের উন্নয়ন বা প্রসারও এমন হওয়া উচিত, যাতে প্রতিযোগীদের তুলনায় এগিয়ে যাওয়া সম্ভব হয়। ”

খ) সহায়ক উদ্দেশ্য :

১। মানবসম্পদের মান উন্নয়ন ও ব্যবস্থাপনার উদ্দেশ্য হল যোগ্য কর্মীবাহিনী গড়ে তোলা এবং এ লক্ষ্যে তাদের ১৭ ব্যবস্থাপনার মৌলিক ধারণা ও নীতিসমূহ মানোন্নয়ন ।

২। উপকরণাদির উন্নয়ন ও প্রতিষ্ঠানে নিয়োজিত বস্তুগত উপকরণাদির উন্নয়ন সাধন করে তাকে যুক্তিযুক্তভাবে কাজে লাগানোও ব্যবস্থাপনার উদ্দেশ্য।

৩। বাজার সৃষ্টি ঃ প্রতিযোগিতামূলক ব্যবসার জগতে ব্যবস্থাপনার অন্যতম উদ্দেশ্য হল বাজারে নিজ বা সেবার বাড়তি চাহিদা সৃষ্টি করে বাজার সম্প্রসারণ করা।

৪। শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন ঃ বর্তমান কালে বৃহদায়তন সকল প্রতিষ্ঠানে শ্রম-ব্যবস্থাপনার সম্পর্কের উন্নতি বিধান করাও ব্যবস্থাপনার উদ্দেশ্য।

৫। সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতকরণ ঃ ক্রেতা সাধারণের প্রত্যাশা অনুযায়ী সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করাও ব্যবস্থাপনার উদ্দেশ্য।

৬। সামাজিক কল্যাণ ঃ ব্যবস্থাপনার আরেকটি উদ্দেশ্য হল বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা। যেমন- ক্রেতাদের পণ্য সরবরাহ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকার সমস্যা দূরীকরণ ইত্যাদি।

৭।কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ঃ প্রতিষ্ঠানের সঠিক উন্নয়নের মাধ্যমে অধিক সংখ্যক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা ব্যবস্থাপনার আরেকটি উদ্দেশ্য।

৮। জাতীয় আয় বৃদ্ধি ঃ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের পাশাপাশি জাতীয় আয় বৃদ্ধি করাও ব্যবস্থাপনার উদ্দেশ্য। উপরোক্ত আলোচনা শেষে বলা যায়, ব্যবস্থাপনার উদ্দেশ্য হল প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিশ্চিত করা।

 

ব্যবস্থাপনার উদ্দেশ্যসমূহ

Leave a Comment