ব্যবস্থাপনার ভূমিকা

আমাদের আজকের আলোচনার বিষয় ব্যবস্থাপনার ভূমিকা।যা ব্যবস্থাপনার মৌলিক ধারণা ও নীতিসমূহ অধ্যায় এর অন্তর্ভুক্ত।

 

ব্যবস্থাপনার ভূমিকা

 

ব্যবস্থাপনার  ভূমিকা

 

মানবসভ্যতার প্রাথমিক অবস্থায় ব্যবস্থাপনার গোড়াপত্তন ঘটে। আধুনিক সভ্যতায় ব্যবস্থাপনার ব্যাপক ব্যবহার লক্ষ করা যাচ্ছে। মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপনা সম্পৃক্ত রয়েছে। এছাড়া পরিবর্তিত বিশ্ব-পরিস্থিতিতে কারবারি প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ও সেবাদানকারী প্রতিষ্ঠান, সামরিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান তথা সর্বত্র ব্যবস্থাপনার ব্যবহার লক্ষ করা যায়।
Supply chain management
retailer

ব্যবস্থাপনা শব্দটি ব্যাপক অর্থবহ এবং একে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়।উৎপত্তিগত অর্থে- ব্যবস্থাপনার ইংরেজি প্রতিশব্দ “Management”। ইংরেজি Management শব্দটি ইতালীয় Managgiare শব্দ হতে উৎপত্তি হয়েছে বলে অনেকের ধারণা। যার অর্থ হল অশ্বকে পরিচালনা করা। কিন্তু কালের বিবর্তনে তা মানুষকে পরিচালনা করার অর্থে ব্যবহৃত হতে থাকে ।

সাধারণ অর্থে- প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের নিমিত্তে সম্পাদিত যাবতীয় কার্যাবলির সমষ্টিকে ব্যবস্থাপনা বলে । ব্যাপক অর্থে- পূর্বনির্ধারিত উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ
কার্য পরিচালনাকে ব্যবস্থাপনা বলে।

 

উপাদানগত দিক থেকে ঃ
Man + Money + Machine + Material + Method + Market = Management
কার্যিক দৃষ্টিকোণ থেকে ঃ
People + Probability + Plan + Productivity + Public responsibility = Management
আভিধানিক অর্থে ঃ
নিয়ামক, বিধায়ক, সংস্থাপক- শব্দকোষ অভিধান (শ্রী আশুতোষ দেব)
বিশেষজ্ঞের মতামত ঃ
(i) Henry Fayol-এর মতে, “To manage is to forecast and plan, to organize, to command, to co-ordinate and control. M

(ii) লরেন্স এপলির মতে, “ব্যবস্থাপনা হচ্ছে অপর লোকের প্রচেষ্টার মাধ্যমে কাজ করিয়ে নেয়া।” (iii) ই, এফ, এল ব্রীচ-এর মতে, “ব্যবস্থাপনা হচ্ছে দক্ষতার সাথে কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা।” উপরোক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায়, ব্যবস্থাপনা হল প্রতিষ্ঠানের এমন একটি অঙ্গ, যা বিভিন্ন কলাকৌশল ও কার্যক্রমের মাধ্যমে এবং জনশক্তিসহ অন্যান্য উপাদানের সহায়তায় স্বল্পতম ব্যয়ে ও সর্বাধিক দক্ষতার সাথে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনে সহায়ক হয় ।

 

শিল্প ব্যবস্থাপনার সংজ্ঞা (Definition of Industrial Management) t শিল্প ব্যবস্থাপনা বলতে প্রধানত কোন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বিভিন্ন কার্যাবলির পথপ্রদর্শন ও নিয়ন্ত্রণকে বুঝায়,অর্জনে সহায়তা করে।

সাধারণ অর্থে- শিল্পপ্রতিষ্ঠানে যে ব্যবস্থাপনা প্রয়োগ করা হয়, তাই শিল্প ব্যবস্থাপনা। ব্যাপক অর্থে- শিল্প ব্যবস্থাপনা হল শিল্পপ্রতিষ্ঠানে কার্যাদি সুচারুরূপে সম্পাদনের নিমিত্তে পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের আনুষঙ্গিক প্রক্রিয়া।
বিশেষজ্ঞের মতামত-

(i) আমেরিকান শিল্প ব্যবস্থাপনা সমিতির মতে, “মানুষের প্রচেষ্টাকে সংগঠিত ও পরিচালিত করার কলা ও বিজ্ঞানই
হচ্ছে শিল্প ব্যবস্থাপনা।

(ii) অধ্যাপক এম. সি. শুল্কা-এর মতে, “শিল্প ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষ আদেশ, নির্দেশ ও নিয়ন্ত্রণ করে কারবারের উদ্দেশ্য সাধন করে।”

উপরোক্ত সংজ্ঞার আলোকে বলা যায়, মানুষের মন যেমন আকাঙ্ক্ষা পূরণের জন্য দেহকে পরিচালিত করে, ব্যবস্থাপনা
* তেমনি কোন সংগঠনকে উদ্দীপনা যোগায় এবং পরিচালনা ও নিয়ন্ত্রণ করে।

 

ব্যবস্থাপনার ভূমিকা

Leave a Comment