আজকের আলোচনার বিযয় তথ্য প্রযুক্তি – যা নিয়ন্ত্রণ এর অর্ন্তভুক্ত, তথ্য আহরণ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিতরণ সংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে।
তথ্য প্রযুক্তি

কম্পিউটার নির্ভর ডাটাবেজ তৈরি, সফট্ওয়ারকেন্দ্রিক তথ্যের ইনপুট ও আউটপুট ব্যবস্থা, তথ্যের প্রক্রিয়াকরণের মাধ্যমে নানামুখী উপস্থাপন এবং সর্বশেষ তথ্য সর্বোচ্চ কম সময়ে পেতে সহায়তার মাধ্যমে তথ্য -প্রযুক্তি সকল ধরনের প্রতিষ্ঠান বিশেষত বড় প্রতিষ্ঠান ও কর্পোরেট সংস্থাগুলোর প্রাণে পরিণত হয়েছে কম্পিউটার তথ্য- প্রযুক্তির সাথে স্যাটেলাইট প্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থা যুক্ত হওয়ায় আজ বিশ্ব একটা বৈশ্বিক গ্রাম (Global village) এ পরিণত হয়েছে । যা আজ থেকে ২০ (বিশ) বছর আগেও এভাবে ভাবা যায়নি । তাই যুগকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ (Age of information and communication technology) বলে আখ্যায়িত করা হচ্ছে।
Weihrich, Cannice ও Koontz লেখকত্রয়ের মতে, “Information technology encompasses a variety of technologies, including various kinds of hardware (e.g., computers, printers), software (e.g., operating systems, word or data processing) and computing and communication technologies (e.g., telecommunication, database management).” অর্থাৎ তথ্য -প্রযুক্তির আওতাধীন হলো-
ক) বিভিন্ন ধরনের হার্ডওয়ার; যেমন- কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ইত্যাযি;
খ) বিভিন্ন ধরনের সফট্ওয়ার; যেমন- অপারেটিং সিস্টেম, ওয়ার্ড প্রসেসিং বা ডাটা প্রসেসিং ইত্যাদি ও
গ) গণনাকারী ও যোগাযোগ প্রযুক্তি; যেমন- টেলিকমিউনিকেশন, ডেটাবেজ ম্যানেজমেন্ট ইত্যাদি ।
তথ্য প্রযুক্তি বুঝতে হলে উপাত্ত (Data) ও তথ্য (Inforamtion) এর মধ্যকার পার্থক্যের বিষয়টি বুঝা প্রয়োজন । উপাত্ত হলো কোনো ঘটনা, বিষয়, ব্যাপার, ভাব, অবস্থা, ধরন, বিবরণ, বিবৃতি বা বর্ণনা । উপাত্ত যখন সংগ্রহের পর্যায়ে থাকে তখন এথেকে সিদ্ধান্তে আসা যায় না। বৃহত্তর পর্যায়ে উপাত্তগুলোকে যথাযথভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য (Information) আকারে উপস্থাপন করতে হয়। তাই উপাত্তকে তথ্যে পরিণতকরণের প্রচেষ্টাও তথ্য -প্রযুক্তির অঙ্গ । উপাত্ত কীভাবে কম্পিউটার ব্যবস্থায় প্রক্রিয়াজাত হয়ে ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সহযোগিতা করে তা নিম্নের রেখাচিত্রে দেখানো হলো :

উপসংহারে বলা যায়, তথ্য -প্রযুক্তি হলো বিভিন্ন ধরনের হার্ডওয়ার, সফটওয়ার এবং গণনাকারী ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর কম্পিউটারাইজড ব্যবস্থা যা প্রয়োজনীয় তথ্য দ্রুত ও নির্ভুলভাবে পেতে সাহায্য করে এবং যার ফলশ্রুতিতে ব্যক্তি যেমনি উপকৃত হয় তেমনি প্রতিষ্ঠানগুলো পরিকল্পনা প্রণয়ন, পরিচালনা ও নিয়ন্ত্রণে বিশেষ সহায়তা লাভ করে থাকে ।
