ফলাবর্তন সিস্টেম হিসেবে নিয়ন্ত্রণ

আজকের আলোচনার বিযয় ফলাবর্তন সিস্টেম হিসেবে নিয়ন্ত্রণ – যা নিয়ন্ত্রণ এর অর্ন্তভুক্ত, ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণ বলতে মানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করে বিচ্যুতি নির্ধারণ এবং বিচ্যুতি নিবারণার্থে কার্য সম্পাদনের বিভিন্ন পর্যায়ে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে বুঝায় । এরূপ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট পর্যায়সমূহে পূর্ব নির্ধারিত মান হতে তাদের কার্যসম্পাদনগত তারতম্যসমূহ জানিয়ে দেয়া হয় । এরূপ তারতম্যসমূহ জ্ঞাত হওয়ার পর সংশ্লিষ্ট পর্যায়গুলো স্বয়ংক্রিয়ভাবে সংশোধিত হয়ে থাকে।

ফলাবর্তন সিস্টেম হিসেবে নিয়ন্ত্রণ

 

ফলাবর্তন সিস্টেম হিসেবে নিয়ন্ত্রণ

 

ব্যবস্থাপকীয় এরূপ নিয়ন্ত্রণ প্রক্রিয়া অনেকটা প্রাকৃতিক, জীব ও সামাজিক সিস্টেমের মতো মৌলিক নিয়ন্ত্রণ প্রক্রিয়ার অনুরূপ । এরূপ মৌলিক নিয়ন্ত্রণ প্রক্রিয়ার অনেকগুলোই ফলাবর্তনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিজেরাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করে । ফলাবর্তনের মাধ্যমে সিস্টেমগুলো নির্ধারিত মানের নিরীখে তাদের কার্য সম্পাদনগত ত্রুটি-বিচ্যুতি প্রকাশ করে এবং অতঃপর সিস্টেমগুলো স্বীয় ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে নিজেরাই নিজেদের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে ।

উদাহরণস্বরূপ- ঘরের তাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কথা বলা যায় । ঘরের তাপ কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে বেশি হয়ে গেলে ঐ অধিক তাপ স্বয়ংক্রিয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের থার্মোস্টাট অংশে অনুভূতি আকারে একটি সংবাদ বা সংকেত পাঠায় ।

 

ঐ সংকেত প্রাপ্তির পরপরই থার্মোস্টাট পুনরায় চালু হয়ে উঠে এবং ঘরের তাপ নির্দিষ্ট মাত্রায় না নামা পর্যন্ত তা চলতে থাকে । তাপ নির্দিষ্ট মাত্রায় নেমে আসলে তা পুনরায় সংকেত আকারে থার্মোস্টাট যন্ত্রে আরেকটি ফলাবর্তন পাঠায় এবং ঐ সংকেত প্রাপ্তির পরপরই যন্ত্রটি বন্ধ হয়ে যায় ।

পুনরায় তাপ বৃদ্ধি পেলে থার্মোস্টাট যন্ত্রটি আবার চালু হয়ে উঠে । এভাবে সংকেত আকারে ফলাবর্তন প্রেরণের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি ঘরে কাঙ্ক্ষিত তাপমাত্রা বজায় রাখার জন্য কাজ করে । ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণ প্রক্রিয়াটিও ঘরের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ন্যায় ফলাবর্তন সমৃদ্ধ একটি প্রক্রিয়া । নিম্নের চিত্রে ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণ কার্যে ফলাবর্তন প্রক্রিয়া দেখানো হলো :

 

ফলাবর্তন সিস্টেম হিসেবে নিয়ন্ত্রণ

 

পরিশেষে বলা যায়, ফলাবর্তন পদ্ধতি অনুসরণে নিয়ন্ত্রণ কার্য পরিচালনা পদ্ধতি প্রতিষ্ঠানে ব্যবহৃত হলে তা দ্রুত বিচ্যুতি নিরূপণ ও সংশোধনে সহয়াতা করে । ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় ফলাবর্তনের সংযোজন নিয়ন্ত্রণ কার্যকে অধিকতর ফলপ্রদ ও গতিশীল করে তোলে ।

Leave a Comment