সময়-ঘটনা নেটওয়ার্ক বিশ্লেষণ

আজকের আলোচনার বিযয় সময়-ঘটনা নেটওয়ার্ক বিশ্লেষণ- যা নিয়ন্ত্রণ এর অর্ন্তভুক্ত, জালক বিশ্লেষণ- পরিকল্পনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নে উদ্ভাবিত আধুনিক পদ্ধতি বিশেষ । এরূপ পদ্ধতিতে একটি রেখাচিত্রের মাধ্যমে বাস্তবায়নযোগ্য কোনো কাজের সাথে অন্যান্য কাজের সম্পর্ক এবং কোন্ কাজ কখন শুরু হবে ও কখন শেষ হবে তার উল্লেখ করা হয় ।

এর মধ্যে কিছু কাজ থাকে যা অধিক সময় ধরে চলতে থাকে এবং প্রতিষ্ঠানের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয় । আবার কিছু কাজ থাকে যা মূল কাজের সহযোগী যা একটি পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায় । তাই তালিকাতে এরূপ দীর্ঘসময় ধরে চলতে থাকা কাজগুলোকে চিহ্নিত করে ‘সংকটময় পথ (Critical path) নির্দেশিত হয় ।

 

সময়-ঘটনা নেটওয়ার্ক বিশ্লেষণ

সময়-ঘটনা নেটওয়ার্ক বিশ্লেষণ

প্রতিটা কাজে শুরুর ও শেষ সময় উল্লেখ থাকায় তা যেমনি একটি কার্যিক পরিকল্পনা (Operating plan) হিসেবে গণ্য হয় তেমনি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে । এছাড়া ঊর্ধ্বতনদের পক্ষে সংকটময় পথের ওপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ রেখে কাজকে এগিয়ে নেয়া ও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। পার্ট [Performance Evaluation and Review Technique (PERT)] সিপিএম (Critical Path Method), সিপিএস (Critical Path Scheduling), এলসিইএস (Least Cost Estimating and Scheduling) ইত্যাদি পদ্ধতি জালক বিশ্লেষণের আওতাধীন। নিম্নে পার্ট ও সিপিএম সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা হলো :

পার্ট | Performance Evaluation and Review Technique (PERT)]:

একটি বড়ো ধরনের প্রজেক্টে কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে যেয়ে যে কার্যিক পরিকল্পনা বিশদভাবে প্রণীত হয় তার যথার্থ উপস্থাপনে PERT একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে স্বীকৃত। ১৯৫৮ সালে আমেরিকান নেভির অফিসাররা সর্বপ্রথম এরূপ পদ্ধতির উদ্ভাবন করেন ।

বড় ধরনের একটি সাবমেরিন তৈরির জন্য তারা বিভিন্ন কাজকে ১১০০০ কন্ট্রাকটরের মধ্যে ভাগ করে দায়িত্ব অর্পণ করেন । এই কাজগুলোকে সমন্বিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদনের জন্য বড় ধরনের পদ্ধতিগত উন্নয়নের প্রয়োজন দেখা দেয় । এজন্য পরিকল্পনা গ্রহণ ও নিয়ন্ত্রণের যে নতুন পদ্ধতির তারা উদ্ভাবন করেন তাই PERT নামে খ্যাত ।

Bartol Martin, “Program Evaluation and Review Technique (PERT), a network planning method for managing large projects. This involve breaking projects down into activities, determining the required length of time for each and explicitly considering the interrelationships among activities.” 6 অর্থাৎ পার্ট হলো এক ধরনের জালক (Network) পরিকল্পনা পদ্ধতি যা বড়ো ধরনের কোনো প্রজেক্ট পরিচালনার জন্য ব্যবহৃত হয় । এর অন্তর্ভুক্ত হলো প্রজেক্টের কাজকে বিভিন্ন ছোট-ছোট ভাগে ভাগ করা, প্রতিটা কাজের জন্য প্রয়োজনীয় 

Robert Kreitner, “PERT is a graphic sequencing and scheduling tool for large.

complex and non-routine projects.” 7 অর্থাৎ পার্ট হলো একটি বড় ধরনের, জটিল প্রকৃতির এবং নতুনধর্মী প্রজেক্টের কাজের ধারা ও কাজের পরম্পরার চিত্রগত উপস্থাপন । PERT পদ্ধতিতে কোনো প্রজেক্ট পরিচালনায় ৬টি প্রধান পদক্ষেপ গ্রহণের প্রয়োজন পড়ে; যা নিম্নরূপ:

১. প্রজেক্টের প্রতিটা কাজকে সুস্পভাবে নির্দিষ্ট করতে হয়;

২.কাজের ধারা বা পরম্পরাকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতে হয়;

৩.কাজের পরম্পরাকে একটা রেখাচিত্রের মাধ্যমে সাজাতে হয়;

৪. প্রতিটা কাজকে শেষ করতে কতটা সময়ের প্রয়োজন হবে তা নির্ধারণ করতে হয়;

৫.বেশি সময় লাগবে এবং গুরুত্বপূর্ণ এমন কাজগুলোকে চিত্রে একটার সাথে আরেকটা সংযুক্ত করে সংকটপূর্ণ পথ (Critical Path) অংকন করা হয়, এবং 

৬. প্রজেক্টের কাজ শুরুর পর প্রকৃত কার্যসময়কে লিপিবদ্ধ করতে হয় যাতে প্রয়োজন হলে অন্যান্য কাজের সময় (Scheduling) এর সাথে সমন্বয় সাধন করা যায় । 

উপরোক্ত পদক্ষেপ অনুযায়ী প্রথমে কাজের ধারাকে সাজিয়ে একটা রেখাচিত্র তৈরি করা হয়। ধরা যাক একটা প্রজেক্টে ৬টি ধারাবাহিক কাজ লাগবে । তাহলে ৬টি কাজের নাম ধারাবাহিকভাবে লিখে তাকে A, B, C, D, E, F শিরোনামে সাজাতে হয় । এরপর প্রতিটা কাজে সম্ভাব্য (Estimated) সময় কত লাগবে তা প্রতিটা কাজের সামনে দেখানো হয় ।

 

সময় উল্লেখের ক্ষেত্রে সবকিছুতে সম্ভাব্য সর্বোচ্চ অনুকূল অবস্থা বিরাজ করলে কত সময় লাগবে (Optimistic time (To)], স্বাভাবিক অবস্থা বিরাজ করলে কত সময় লাগবে [Most likely time (Tm)] এবং সম্ভাব্য সবচেয়ে প্রতিকূল অবস্থা বিরাজ করলে কত সময় লাগবে [Pessimistic time (Tp)] নির্ধারণ করে Estimated PERT Time (Te) বের করা হয় ।

অর্থাৎ এক্ষেত্রে স্বাভাবিক অবস্থাতে ব্যয়িত সময়ের প্রতি অধিক গুরুত্ব (Weight) প্রদান করে হয়ে থাকে । অতঃপর রেখাচিত্রে উপস্থাপিত কাজ ও সময়কে কাজের ধারা অনুযায়ী চিত্রে উপস্থাপন করা হয় এবং তা থেকে একটা সংকটপূর্ণ পথ নির্দিষ্ট করা হয় ।

উল্লেখ্য, দাগের মাঝামাঝি ওপরে কাজের নাম A, B, … এভাবে এবং তার নিচে সম্পাদনের সম্ভাব্য সময়কা (Te) উল্লেখ করা হয়েছে । যে সকল কাজে বেশি সময় লাগবে সেগুলোকে মোটা দাগে রেখাংকিত করে সংক পথ (Critical path) অংকন করা হয়েছে। এক্ষেত্রে 10, 20 … এগুলো কাজের পরম্পরা অর্থাৎ কোন কাজ কখন শুরু হচ্ছে ও শেষ হচ্ছে তার নির্দেশ করে।

নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এক্ষেত্রে কাজগুলো যথাসময়ে শুরু হচ্ছে কি না ও শেষ হচ্ছে কি না, সংকটময় পথের কাজগুলোতে কোনোরূপ সমস্যা হচ্ছে কি না, তা বিশেষভাবে নজরে রাখা হয় এবং কোনোরূপ বিচ্যুতি ঘটলে তার প্রভাব অন্য কাজে কী পড়বে সে অনুযায়ী প্রয়োজনে চিত্রে সংশোধন করে পরবর্তী সময়ের জন্য একে পথ নির্দেশক হিসেবে দাঁড় করানো হয় ।

সংকটময় পথ পদ্ধতি [ Critical Path Method (CPM) ]:

সংকটময় পথ পদ্ধতি PERT পদ্ধতির একটি পদক্ষেপ বিশেষ । কাজের পরম্পরা অনুযায়ী কাজগুলোকে সাজিয়ে শুরু ও শেষ সময় মিলিয়ে যে সম্পাদনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয় সেখানে যে সকল কাজে অধিক সময় ব্যয় হবে বা অধিক সময় ব্যাপি কাজ সম্পাদিত হবে সেগুলোকে মোটা কালিতে দাগিয়ে তা চিত্রে উপস্থাপন করা হয় ।

এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মোটাকালিতে একটা কাজ আরেকটার সাথে সংযোগ স্থাপন করলে যে পথের সৃষ্টি হয় তাকে সংকটময় পথ বলে । পরিকল্পনা গ্রহণ ও নিয়ন্ত্রণে এরূপ পদ্ধতি ব্যবহার করা হলে তাকে সংকটময় পথ পদ্ধতি বলা হয় । সংকটময় পথ বলতে কী বুঝাবে এ সম্বন্ধে Robert Kreitner বলেছেন, The Critical Path is the most time consuming chain of activities and events in a PERT Network. 9. সংকটময় পথ হলো পার্ট নেটওয়ার্কে সবচেয়ে লম্বা সময় সম্বলিত কাজের চেইন বা শৃঙ্খল ।

Bartol ও Martin এরূপ পথ সম্পর্কে বলেছেন, “Critical path means the path in the network

(PERT) that will take the longest time to complete. ” 10 অর্থাৎ সংকটময় পথ হলো এমন পথ যার সম্পাদনে সবচেয়ে অধিক সময় ব্যয় হবে । PERT এ যে চিত্র উল্লেখ করা হয়েছে সেখানে তিনটি ভিন্ন পথ রয়েছে :

(১) ১০২০ → 50-60;

6:00-00-08←os←os (<)

(৩) ১০ ৩০৫০৬০ । 

 

সময়-ঘটনা নেটওয়ার্ক বিশ্লেষণ

 

তিনটি পথের মধ্যে ব্যয়িত সময় প্রথম পথে ৪০ সপ্তাহ, ২য় পথে ৩৭ সপ্তাহ এবং ৩য় পথে ১২ সপ্তাহ । তাহলে বেশি সময় ব্যয়িত হচ্ছে ১ম পথে-ফলে এটি সংকটময় পথ হিসেবে বিবেচিত হবে । অর্থাৎ এ পথে সম্পাদিত কাজের ওপর ঊর্ধ্বতন অধিক নজর রাখবেন । এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে প্রজেক্ট সম্পাদনে বিলম্ব হবে।

Leave a Comment