নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে বাজেট বা বাজেটারি নিয়ন্ত্রণ

আজকের আলোচনার বিযয় নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে বাজেট বা বাজেটারি নিয়ন্ত্রণ- যা নিয়ন্ত্রণ এর অর্ন্তভুক্ত, নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে বাজেট বা বাজেটারি নিয়ন্ত্রণ সর্বত্রই নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ উপায় বা পদ্ধতি হিসেবে স্বীকৃত । বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটারি নিয়ন্ত্রণ বলে ।

বাজেট বলতে কোনো ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বুঝায় । অপরপক্ষে নিয়ন্ত্রণ হলো গৃহীত পরিকল্পনা, জারিকৃত নির্দেশনা এবং প্রতিষ্ঠিত নীতি মোতাবেক সবকিছু ঘটছে কি না তা পরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা গ্রহণ করা । তাই প্রকৃত অর্থে, সংখ্যাত্মক পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের কার্যাকার্য বিশ্লেষণ এবং তার আলোকে কোনো বিচ্যুতি ঘটলে প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা গ্রহণ করাকে বাজেটের আলোকে নিয়ন্ত্রণ পদ্ধতি বলে । নিম্নে এর কতিপয় সংজ্ঞার উল্লেখ করা হলো:-

নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে বাজেট বা বাজেটারি নিয়ন্ত্রণ

নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে বাজেট বা বাজেটারি নিয়ন্ত্রণ

১. Rufus Wixon এর মতে, “বাজেটারি -নিয়ন্ত্রণ হলো পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে কি না তা নির্ধারণ এবং না চললে বিপত্তির কারণ নির্ণয়ের জন্য বাজেটের সাথে প্রকৃত কাজের তুলনা করা।” (Budgetary control is the comparing action operation with budget to determine if the plans are being carried out and if not to ascertain reasons for deviations.)

২. G. R. Terry-এর মতে, “বাজেটারি- নিয়ন্ত্রণ হলো বাজেট তথ্যের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করার একটি প্রক্রিয়া- যেখানে বিচ্যুতি না ঘটলে সম্পাদিত কাজকে মেনে নেয়া হয় অথবা বিচ্যুতি ঘটলে বাজেটের সাথে তার সমন্বয় বিধানে বা বিচ্যুতির কারণ সংশোধনে ব্যবস্থা গ্রহণ করা হয়।” (Budgetary control is a process of comparing the actual results with the corresponding data in order to approve accomplishments or to remedy difference by either adjusting the budget estimates or correcting the cause of difference.)

 

৩. R. S. Davar-এর মতে, “বাজেটারি- নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনা প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ কার্যক্রমের অধীন সেই অবিরাম প্রক্রিয়া যে ক্ষেত্রে বাজেট লক্ষ্যের আলোকে প্রাতিষ্ঠানিক কার্যাকার্যের প্রকৃত ফলাফল মূল্যায়ন ও পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।” (Budgetary control refers to the constant evaluation and checking of actual results as compared with the budgeted goals to indicate the corrective action generated by the controlling function of the management process.)

 

নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে বাজেট বা বাজেটারি নিয়ন্ত্রণ

 

পরিশেষে বলা যায়, বাজেটারি -নিয়ন্ত্রণ হলো এমন এক প্রক্রিয়া যাতে অর্জিত ফলাফলকে পরিকল্পিত বাজেটের সাথে তুলনা করা হয় এবং বিচ্যুতি নির্ধারণ করা হয় ও প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গৃহীত হয়। আধুনিক ও বৃহদায়তন সকল প্রতিষ্ঠানে আর্থিক বছরের জন্য বাজেট তৈরি করায় তা কার্যকার্য নিয়ন্ত্রণে মুখ্য নির্দেশকের ভূমিকা পালন করে । তাই সর্বত্রই এটি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে গণ্য ।

Leave a Comment