আজকের আলোচনার বিযয় কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ অধ্যায়ে আলোচিত মূল পদবাচ্যসমূহ – যা কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ এর অর্ন্তভুক্ত,
Table of Contents
কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ অধ্যায়ে আলোচিত মূল পদবাচ্যসমূহ

১.কর্তৃত্ব (Authority) :
আদেশ দানের ক্ষমতা ও অধিকারকে কর্তৃত্ব বলে । অধস্তনের নিকট থেকে আনুগত্য আদায় ও জবাবদিহিতা নিশ্চিত করাও কর্তৃত্বের অধীন। প্রতিষ্ঠানের পদমর্যাদা থেকে সাধারণত এরূপ ক্ষমতা ও অধিকারের সৃষ্টি হয় ।
২.ক্ষমতা (Power):
ক্ষমতা হলো ব্যক্তি বা ব্যক্তিবর্গের এমন সামর্থ্য যার মাধ্যমে সে বা তারা অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিশ্বাস ও কাজকে প্ররোচিত ও প্রভাবিত করতে সমর্থ হয় । কর্তৃত্ব অপেক্ষা ক্ষমতার ধারণা ব্যাপকতর।
৩.সরলরৈখিক কর্তৃত্ব (Line authority) :
সংগঠন কাঠামোর বিভিন্ন পর্যায়ে নিয়োজিত সরলরৈখিক নির্বাহীগণ যে কর্তৃত্ব ভোগ করেন তাকে সরলরৈখিক কর্তৃত্ব বলে । একজন সাধারণ ব্যবস্থাপক ও বিভাগীয় ব্যবস্থাপকের কর্তৃত্ব এর উদাহরণ ।
৪. সহযোগী কর্তৃত্ব (Staff authority):
সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে সরলরৈখিক নির্বাহীদের সহযোগিতা ও পরামর্শদানের জন্য পদস্থ কর্মী বা সহযোগীরা যে সীমিত কর্তৃত্ব ভোগ করেন তাকে সহযোগী কর্তৃত্ব বলে ।
৫. কার্যিক কর্তৃত্ব (Functional authority):
একটা সংগঠন কাঠামোতে কোনা নির্বাহী বা বিভাগকে কোনো কাজের বিশেষ কর্তৃত্বাপর্ণ করা হলে তাকে কার্যিক কর্তৃত্ব বলে । ব্যাংকের একজন শাখা ম্যানেজারকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মঞ্জুরের কর্তৃত্ব দেয়া হয়েছে । এটা কার্যিক কর্তৃত্ব ।
৬. কর্তৃত্বার্পণ (Delegation of authority):
ঊধ্বর্তন কর্তৃক অধস্তন ব্যক্তি বা বিভাগকে আদেশ দান ও বাধ্য করার ক্ষমতাসহ কোনো কাজ সম্পাদনের দায়িত্ব অর্পণকে কর্তৃত্বাপণ বলে ।
৭. কেন্দ্রীকরণ (Centralization) :
প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠানের উপরিস্তরে কেন্দ্রীভূত করা হলে তাকে কেন্দ্রীকরণ বলে ।
৮. বিকেন্দ্রীকরণ (Decentralizaion):
সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠানের নিচের স্তরে অর্পণ করাকে বিকেন্দ্রীকরণ বলে ।
৯. সর্বাত্মক বিকেন্দ্রীকরণ (Bottom-up administration) :
অধস্তন নির্বাহীদের তাদের স্ব-স্ব বিভাগের কাজে উদ্যোগ গ্রহণের অধিকারসহ সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব প্রদান করা হলে তাকে সর্বাত্মক বিকেন্দ্রীকরণ বলে ।
১০. ক্ষমতায়ন (Empowerment):
উপরিকর্মকর্তাদের অনুমতি প্রার্থনা ছাড়াই ব্যক্তি, বিভাগ বা দলকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদানপূর্বক অধিকতর ক্ষমতাসম্পন্ন করার প্রক্রিয়াকে ক্ষমতায়ন বলে । বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বলতে পরিবার থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ে নারীকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করাকে বুঝানো হয় । যাতে নারীরা অধিকতর ক্ষমতাবান হতে পারে ।

১১. পুনঃকেন্দ্রীকরণ (Recentralisation):
অধস্তন ব্যক্তি বা বিভাগকে প্রদত্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার অংশবিশেষ প্রয়োজন বিবেচনায় সংগঠনের ওপরিস্তরে পুনরায় ফিরিয়ে আনাকে পুনঃকেন্দ্রীকরণ বলে ।
