বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝায়

আজকের আলোচনার বিযয় বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝায় – যা কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ এর অর্ন্তভুক্ত, সহজ অর্থে বিকেন্দ্রীকরণ বলতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠানের উচ্চস্তর থেকে নিচের স্তরে অর্পণ করাকে বুঝায় ।

যে কোনো প্রতিষ্ঠানেই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ । তাই সিদ্ধান্ত কে নেবেন বা সংগঠনের কোন্ স্তরে কোন্ ধরনের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার থাকবে তা সকল প্রতিষ্ঠানে পূর্ব হতেই নির্ধারিত থাকতে হয়। যদি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ, আদেশ দান ও নিয়ন্ত্রণের ক্ষমতা সংগঠনের নিম্নস্তরে ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে অর্পণ করা হয় তবে তাকে বিকেন্দ্রীকরণ বলে। মূলত কেন্দ্রীকরণের বিপরীত অবস্থাই হলো বিকেন্দ্রীকরণ ।

বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝায়

বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝায়

 

নিম্নে বিকেন্দ্রীকরণের কতিপয় সংজ্ঞা প্রদত্ত হলো :

১.S. H. Fayol C, “Everything that goes to increase the importance of the subordinates role is decentralization.” অর্থাৎ যা কিছু বা যে ব্যবস্থা প্রতিষ্ঠানের অধস্তনদের কার্যকারিতার গুরুত্ব বৃদ্ধি করে তাকেই বিকেন্দ্রীকরণ বলে । 

Weihrich Koontz, “Decentralization is the tendency to disperse decision making authority in an organized structure.” অর্থাৎ একটা সাংগঠনিক কাঠামোতে সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব নিম্ন পর্যায়ে দিয়ে দেয়ার প্রবণতাকেই বিকেন্দ্রীকরণ বলে । 

 

 

৩. এ প্রসঙ্গে R.M. Hodgetts-এর মন্তব্য হলো, “Decentralization is a philosophy of management regarding which decisions to send down the line and which to keep near the top for purposes of organizational control.” অর্থাৎ বিকেন্দ্রীকরণ হলো এমন একটি ব্যবস্থাপনা দর্শন যা সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব সংগঠনের নিচের স্তরে দিয়ে দেয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। এক্ষেত্রে প্রয়োজনীয় সাংগঠনিক নিয়ন্ত্রণের বিষয়টি শুধুমাত্র উচ্চনির্বাহীর কাছে রেখে দেয়া হয় |

 

বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝায়

 

উপরোক্ত সংজ্ঞা ও আলোচনা বিশ্লেষণ করলে বলা যায়, যে সকল সিদ্ধান্ত সাংগঠনিক নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য তার ক্ষমতা সংগঠনের উপরিস্তরে রেখে অবশিষ্ট সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব সংগঠনের বিভিন্ন স্তরে নিয়োজিত সরলরৈখিক নির্বাহীদের মাঝে ওপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে বণ্টনের প্রক্রিয়াকেই বিকেন্দ্রীকরণ বলে । এতে অধস্তনদের মর্যাদা বৃদ্ধি পায় ও তারা কাজে উৎসাহিত হয় । তবে প্রয়োজনের অতিরিক্ত বা নিয়ন্ত্রণহীন বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠানে অবাধ্যতার জন্ম দিতে পারে ।

Leave a Comment