ব্যবসায় পরিবেশ কাকে বলে

ব্যবসায় পরিবেশ কাকে বলে এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” পরিবেশ” বিষয়ক পাঠের অংশ। যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে একটা এলাকা বা অঞ্চলের ব্যবসায় প্রতিষ্ঠানগুলো গঠিত ও পরিচালিত হয় তাকে সেখানকার ব্যবসায় পরিবেশ বলে । একটা এলাকার বা দেশের সামগ্রিক ব্যবসায় পরিবেশ গড়ে উঠার পিছনে প্রাকৃতিক অবস্থাদি; যেমন- ভূ-প্রকৃতি, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান ইত্যাদি ভূমিকা রাখে তেমনি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তিগত, আইনগত, আঞ্চলিক ও আন্তর্জাতিক পারিপার্শ্বিকতাও প্রভাব সৃষ্টি করে । তাই প্রকৃত অর্থে যে সকল পারিপার্শ্বিক অবস্থা কোনো এলাকায় ব্যবসায়ের গঠন ও পরিচালনায় প্রভাব বিস্তার করে তাকেই ব্যবসায়ের পরিবেশ বলা হয়ে থাকে ।

ব্যবসায় পরিবেশ কাকে বলে

 

ব্যবসায় পরিবেশ কাকে বলে | পরিবেশ | ব্যবস্থাপনা নীতিমালা

 

গুয়েক ও জস্ কোনো ব্যবসায়ের পরিবেশ সম্পর্কে বলেন, “The environment includes factors outside the firm which can lead to opportunities for or threats to the firm.” 3 অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন উপাদান যা প্রতিষ্ঠানের জন্য সুযোগ সৃষ্টির কারণ হয় বা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর বিবেচিত হয় তা এর আওতাধীন ।

Bartol Martin, “An organization’s environment is an objective reality – a set of concerete conditions that theoritically could be measured perfectly to give managers complete information.” অর্থাৎ একটা প্রতিষ্ঠানের পরিবেশ হলো একটি নিরেট (সঠিক) বাস্তবতা বা কতকগুলো বাস্তব অবস্থা যা তাত্ত্বিকভাবে ও নির্দিষ্টভাবে পরিমাপ করা সম্ভব এবং ব্যবসায়ীদের করণীয় সম্পর্কে এরূপ পরিবেশ পূর্ণাঙ্গ তথ্য দেয় ।

 

উপরোক্ত দু’টি সংজ্ঞা বিশ্লেষণে ব্যবসায় পরিবেশ সম্পর্কে নিম্নোক্ত ধারণা পাওয়া যায় : 

১. ব্যবসায় পরিবেশ হলো কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের বাইরের সামগ্রিক অবস্থা বা প্রভাব সৃষ্টিকারী শক্তি (Forces);

২. এরূপ অবস্থা ব্যবসায় কার্যক্রমের উপর ইতিবাচক ও নেতিবাচক উভয়বিধ প্রভাব সৃষ্টি করতে পারে; 

৩. এরূপ অবস্থা বা পারিপার্শ্বিকতা এতটাই বাস্তব যে এর প্রভাব কখনই অস্বীকার করা যায় না;

৪. এরূপ পারিপার্শ্বিকতা পরিমাপযোগ্য । ফলে ব্যবসায়ীর কী করা উচিত সেই সম্পর্কে এখান থেকে তথ্য পাওয়া যায়; এবং

৫. পরিবেশকে বুঝে সেভাবে ব্যবসায় গঠন ও পরিচালনা করা হলেই তা থেকে উত্তম ফল লাভ সম্ভব । 

 

ব্যবসায় পরিবেশ কাকে বলে | পরিবেশ | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপসংহারে বলা যায়, কোনো ব্যবসায় বা নির্দিষ্ট ব্যবসায় খাতের বা কোনো এলাকার ব্যবসায়ের উপর একটা দেশের ও দেশের বাইরের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন প্রভাব বিস্তারে সমর্থ শক্তির সমষ্টিকেই ব্যবসায়ের পরিবেশ বলে। এরূপ প্রভাব সৃষ্টিকারী পারিপার্শ্বিকতার প্রভাবেই পৃথিবীর একেক দেশে একেক ধরনের ব্যবসায় বিস্তার লাভ করেছে ।

Leave a Comment