ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব বলতে কী বুঝায়

ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব বলতে কী বুঝায় তা  নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” ব্যবস্থাপনার পরিচিতি” বিষয়ক পাঠের অংশ। ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব পালন বলতে সমাজের বিভিন্ন পক্ষ; যেমন- মালিক, শ্রমিক-কর্মী, ক্রেতা বা ভোক্তা, সরকার, নিজস্ব সম্প্রদায় ও সর্বসাধারণের প্রতি ব্যবস্থাপনা কর্তৃক দায়িত্ব পালনকে বুঝায় ।

ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব বলতে কী বুঝায়

 

ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব বলতে কী বুঝায় | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

 

ব্যবস্থাপনার পক্ষে ‘Profit maximization’-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিবেচিত হয়। প্রতিষ্ঠানের উন্নয়ন সাধনও এর দীর্ঘমেয়াদি লক্ষ্য । কিন্তু এরূপ লক্ষ্য অর্জনে সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ও প্রতিষ্ঠানের সহায়তা ও সুদৃষ্টির প্রয়োজন পড়ে । আর এ জন্যই ব্যবস্থাপনাকে সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয় । নিম্নে এরূপ দায়িত্ব সম্পর্কে কতিপয় মনীষীর সংজ্ঞা প্রদত্ত হলো

J. W. Anderson-এর মতে, “Social responsibility is the set of obligations an organization has to protect and enhance the society in which it functions. ” সামাজিক দায়িত্ব বলতে সমাজের প্রতি কতিপয় কর্তব্য-কর্মকে বুঝায় ।

Bartol 3 Martin-এর মতে, “Organizational social responsibility refers to the obligation of an organization to seek actions that protect and improve the welfare of society along with its own interests. ” অর্থাৎ প্রাতিষ্ঠানিক সামাজিক দায়িত্ব একটি প্রতিষ্ঠানের সেই সকল দায়বদ্ধতার সঙ্গে | সম্পর্কযুক্ত যা পালনের ফলে সমাজের কল্যাণ ও এর অগ্রগতির পাশাপাশি প্রতিষ্ঠানের নিজস্ব স্বার্থও সংরক্ষিত হয়।

 

T.M. Jones, “Corporate social responsibility as the notion that corporations have an obligation to constituent groups in society other than stockholders and beyond that prescribed by law or union contract. “অর্থাৎ প্রাতিষ্ঠানিক সামাজিক- দায়িত্ব হলো এমন কর্তব্যবিষয়ক ধারণা যা আইনে নির্দিষ্ট বিধান বা শ্রমিক সংঘের সঙ্গে সম্পাদিত চুক্তির বাইরে এবং শেয়ার মালিক ছাড়া সমাজের বিভিন্ন পক্ষের প্রতি প্রতিষ্ঠান পালন করে ।

Weinrich & Koontz-এর মতে, “Social responsibility of managers means the responsibility of managers in carrying out their socially approved missions, to be responsive to, to be congruent with and to interact and live with the forces and elements of their social environment. – ব্যবস্থাপকের সামাজিক -দায়িত্ব বলতে সামাজিকভাবে স্বীকৃত বা সমাজের জন্য কল্যাণকর কোনো লক্ষ্য অর্জনে  ব্যবস্থাপকের চেষ্টা-প্রয়াসকে বুঝায়, এরূপ লক্ষ্যের প্রতি দায়িত্ব সচেতন হওয়া বা এর সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ করাকে বুঝায় এবং ব্যবস্থাপনার সামাজিক পরিবেশের বিভিন্ন শক্তি বা উপাদানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে ও পারস্পরিক মিলেমিশে কার্যনির্বাহকে বুঝায় । 

 

ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব বলতে কী বুঝায় | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপরোক্ত সংজ্ঞা ও আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক কার্য চিন্তার বাইরে কোনোরূপ বাধ্যবাধকতা ছাড়াই যখন কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা স্বতঃপ্রণোদিত হয়ে পারিপার্শ্বিক সমাজের বিভিন্ন পক্ষের প্রতি কর্তব্য পালনে উদ্বুদ্ধ হয় এবং সে অনুযায়ী প্রয়োজনীয় কর্মব্যবস্থা গ্রহণ করে তখন তাকে ব্যবস্থাপনার সামাজিক- দায়িত্ব পালন বলে। এর ফলে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে, সমাজের বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট সবার কাছ থেকে অনুকূল মনোভাব ও সহযোগিতা পাওয়া সম্ভব হয় ।

Leave a Comment