শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ ফেরাতে কঠোর হচ্ছে বিএসইসি | সারা সপ্তাহের খবর

বিজনেস গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ ফেরাতে কঠোর হচ্ছে বিএসইসি, ৪০০ কোটি টাকার নিচে লেনদেন, হিসাব মান মানলে ব্যাংকের সম্পদ ৪০ শতাংশ কমে যাবে, রোজায় লেনদেন এক ঘণ্টা কম , অবৈধ ব্যয় থেকে বেরিয়েছে আলফা লাইফ, তবু দাবি পরিশোধ নিয়ে শঙ্কা, ক্রেতা সংকটে ৭৪ শতাংশ প্রতিষ্ঠান, মুনাফার ৪৩ শতাংশ লভ্যাংশ দেবে ইউনাইটেড ইন্স্যুরেন্স, মুনাফার ৫৭ শতাংশ লভ্যাংশ দেবে ব্যাংক এশিয়া

 

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ ফেরাতে কঠোর হচ্ছে বিএসইসি | সারা সপ্তাহের খবর

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ ফেরাতে কঠোর হচ্ছে বিএসইসি | সারা সপ্তাহের খবর

 

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ ফেরাতে কঠোর হচ্ছে বিএসইসি

শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ ফেরাতে কঠোর হচ্ছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যেসব ব্যাংকের বিনিয়োগ সীমার অনেক নিচে বা তুলনামূলক সক্ষমতার চেয়ে কম, সেসব ব্যাংককে বন্ড ছেড়ে বা অন্য উপায়ে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের ক্ষেত্রে কঠোরতা আরোপের সিদ্ধান্ত নিচ্ছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি।

৪০০ কোটি টাকার নিচে লেনদেন

ফের ক্রেতা সংকটে পড়ে শেয়ারবাজারে ধারাবাহিকভাবে লেনদেন কমছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে ৪০০ কোটি টাকার নিচে চলে এসেছে। একই সঙ্গে কমেছে মূল্যসূচক। পাশাপাশি প্রায় আড়াইশো প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন দাম) এসে ঠেকেছে।

হিসাব মান মানলে ব্যাংকের সম্পদ ৪০ শতাংশ কমে যাবে

বাংলাদেশে আন্তর্জাতিক হিসাব মান বা ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস) মানলে ব্যাংকের সম্পদ ৪০ শতাংশ অবলোপন করতে হবে বা কমে যাবে বলে জানিয়েছেন ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. হামিদ উল্লাহ্ ভূঁঞা।

 

রোজায় লেনদেন এক ঘণ্টা কম 

আসন্ন পবিত্র রমজান মাসে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সূচি অনুযায়ী, রোজায় শেয়ারবাজারে মূল লেনদেন হবে ৩ ঘণ্টা ২০ মিনিট। এর সঙ্গে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। সব মিলে শেয়ারবাজারে লেনদেন হবে ৩ ঘণ্টা ৩০ মিনিট।

অবৈধ ব্যয় থেকে বেরিয়েছে আলফা লাইফ, তবু দাবি পরিশোধ নিয়ে শঙ্কা

আইন লঙ্ঘন করে বিমা গ্রাহকের টাকা অবৈধভাবে ব্যয় করার প্রবণতা থেকে বেরিয়ে এসেছে নতুন প্রজন্মের বিমা কোম্পানি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। তবে প্রতি বছর কোম্পানিটি যে নতুন বিমা পলিসি বিক্রি করছে, তার সিংহভাগ তামাদি হয়ে যাচ্ছে। এতে অবৈধ ব্যয় বন্ধ হলেও মজবুত হয়নি কোম্পানির আর্থিক অবস্থা। ফলে ভবিষ্যতে গ্রাহকদের দাবির টাকা পরিশোধে থেকে যাচ্ছে শঙ্কা। একই সঙ্গে কোম্পানিটির টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে পড়বে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

ক্রেতা সংকটে ৭৪ শতাংশ প্রতিষ্ঠান

ফের ক্রেতা সংকটে পড়েছে দেশের শেয়ারবাজার। এতে টানা দরপতনের সঙ্গে দেখা দিয়েছে লেনদেন খরা। একই সঙ্গে প্রতিদিন নতুন নতুন প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন দাম) এসে আটকে যাচ্ছে। এরই মধ্যে ৭৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ফ্লোরে এসে ঠেকেছে।

মুনাফার ৪৩ শতাংশ লভ্যাংশ দেবে ইউনাইটেড ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২২ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ এক টাকা করে পাবেন।

 

মুনাফার ৪৩ শতাংশ লভ্যাংশ দেবে ইউনাইটেড ইন্স্যুরেন্স | সারা সপ্তাহের খবর

 

মুনাফার ৫৭ শতাংশ লভ্যাংশ দেবে ব্যাংক এশিয়া

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ২০২২ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ এক টাকা ৫০ পয়সা করে পাবেন।

Leave a Comment