সরলরৈখিক সংগঠন কাকে বলে

সরলরৈখিক সংগঠন কাকে বলে? এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন” বিষয়ক পাঠের অংশ। সাধারণ অর্থে, শুধুমাত্র সরলরৈখিক কর্মকর্তা বা কর্তৃত্ব সহযোগে যে সংগঠন কাঠামো গঠিত হয় বা যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর সাথে কোন সহযোগী বা উপদেষ্টা কর্মী থাকে না তাকে সরলরৈখিক সংগঠন বলে । এটি সবচেয়ে সহজ ও পুরান সংগঠন পদ্ধতি ।

সরলরৈখিক সংগঠন কাকে বলে

 

সরলরৈখিক সংগঠন কাকে বলে | সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন | ব্যবস্থাপনা নীতিমালা

 

প্রকৃত অর্থে, যে সংগঠন পদ্ধতিতে ক্ষমতা বা কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে বিভিন্ন স্তর অতিক্রম করে ক্রমান্বয়ে নিচের দিকে সরল রেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন নামে অভিহিত করা হয় । সামরিক সংগঠনে আদেশ দানের সরলরৈখিক গতিরেখার প্রতি যে বিশেষ গুরুত্ব দেয়া হয় এবং ঊর্ধ্বতনের আদেশ অধস্তনরা বিনা দ্বিধায় মানতে যেভাবে বাধ্য থাকে, সরলরৈখিক সংগঠনে আদেশ দান ও তা পালনে অনুরূপ নীতিমালা অনুসরণ করা হয় বলে একে সামরিক সংগঠনও বলা হয়ে থাকে । নিম্নে এরূপ সংগঠনের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞার উল্লেখ করা হলো :

১. J.L. Lundy এরূপ সংগঠনের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, “It is characterised by direct lines of authority flowing from the top to the bottom of the organizational hierarchy and lines of responsibility flowing in an opposite but eqully direct manner. “17 অর্থাৎ এতে কর্তৃত্বরেখা সরাসরি ওপর হতে উৎসারিত হয়ে সাংগঠনিক স্তরের নিচের দিকে প্রবাহিত হয় এবং দায়িত্ব রেখা (কে কার নিকট দায়ী) উল্টাভাবে নিচ হতে ওপরের দিকে একইভাবে চলে আসে ।

 

২. J. L. Massie বলেন, “Line organization is the simplest, most direct type, in which each position has general authority over lower positions in the hierarchy in the accomplishment of the main operations of the firm. “18 অর্থাৎ সরলরৈখিক সংগঠন হলো সবচেয়ে সহজ ও প্রত্যক্ষ ধরনের সংগঠন যেখানে প্রতিষ্ঠানের মূল কার্যাবলি সম্পাদনের জন্য সাংগঠনিক স্তরের প্রত্যেকটি অবস্থান বা পদমর্যাদা তার অধস্তন অবস্থানের উপর সাধারণভাবেই কর্তৃত্বের অধিকারী হয়ে থাকে ।

৩. Dr. C. B. Mamoria (মেমোরিয়া) বলেন, “When authority flows from the top to the subordinate at the lowest level in a more or less straight line, it is known as line organisation, and the subordinates under it responsible to their immediate superiors. অর্থাৎ যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব উপর থেকে নিচের দিকের অধস্তন পর্যন্ত কম-বেশি সরলরেখার আকারে প্রবাহিত হয় তাকে সরলরৈখিক সংগঠন বলে । এক্ষেত্রে অধস্তনগণ তার অব্যবহিত ঊর্ধ্বতনের নিকট তাদের কাজের জন্য দায়ী থাকে ।

সরলরৈখিক সংগঠনে কর্তৃত্ব ঊর্ধ্বতন নির্বাহীর নিকট হতে ক্রমপর্যায়ে অধস্তন নির্বাহীর নিকট প্রদত্ত হয় অর্থাৎ একজন অধস্তন তার প্রাপ্ত কর্তৃত্বের অংশবিশেষ পুনরায় তার অব্যবহিত অধস্তনের নিকট অর্পণ করে। এক্ষেত্রে একজন ঊর্ধ্বতন তার অধস্তনের কর্তা (Boss) হিসেবে গণ্য হয় এবং প্রত্যেক অধস্তন তার অব্যবহিত উর্ধ্বর্তন বা বস-এর নিকট তার কাজের জন্য সর্বতোভাবে দায়ী থাকে । 

 

সরলরৈখিক সংগঠন কাকে বলে | সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন | ব্যবস্থাপনা নীতিমালা

 

পরিশেষে বলা যায়, সরলরেখার ন্যায় পর্যায়ক্রমে ক্ষমতা ও দায়িত্বের শৃঙ্খলে আবদ্ধ সংগঠিত ব্যক্তিবর্গের দ্বারা যে সংগঠন কাঠামোতে কার্য নির্বাহ করা হয় তাকে সরলরৈখিক সংগঠন বলে । এরূপ সংগঠন কাঠামোতে উপর হতে নিচ পর্যন্ত নিয়োজিত সকল নির্বাহী তার অবস্থানে সরলরৈখিক কর্তৃত্ব ভোগ করে । সে তার অধস্তনদের ওপর একক কর্তৃত্বের অধিকারী হয় এবং তার অব্যবহিত ঊর্ধ্বতনের নিকট সরাসরি নিজ কাজ বা দায়িত্বের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে ।

Leave a Comment