রৈখিক বা সরলরৈখিক কর্তৃত্ব

আজকের আলোচনার বিযয় রৈখিক বা সরলরৈখিক কর্তৃত্ব – যা কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ এর অর্ন্তভুক্ত, প্রতিষ্ঠানের যে সকল নির্বাহীগণ স্ব-স্ব ক্ষেত্রে মুখ্য উদ্দেশ্য অর্জনের জন্য দায়ী থাকেন এবং সে ধরনের কর্তৃত্ব ও দায় বহন করেন তাদেরকে রৈখিক নির্বাহী (Line excutive) এবং তাদের কর্তৃত্বকে রৈখিক বা সরলরৈখিক- কর্তৃত্ব বলে ।

রৈখিক বা সরলরৈখিক কর্তৃত্ব

 

রৈখিক বা সরলরৈখিক কর্তৃত্ব | কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ

 

একজন উৎপাদন ব্যবস্থাপক তার বিভাগের সকল কর্মকাণ্ডের জন্য সাধারণ ব্যবস্থাপকের নিকট দায়ী থাকেন । তিনি তার অধস্তনের ওপর রৈখিক কর্তৃত্ব বলে আদেশ দেন, তাদের তত্ত্বাবধান করেন এবং প্রয়োজনে কাউকে জবাবদিহি করতে বাধ্য করেন । তাই উৎপাদন ব্যবস্থাপকের কর্তৃত্ব রৈখিক কর্তৃত্বের পর্যায়ে পড়ে ৷ অথচ একজন সহকারী উৎপাদন ব্যবস্থাপকের এরূপ কর্তৃত্ব না থাকায় তিনি নির্দেশ দান বা কাউকে জবাবদিহি করতে বাধ্য করতে পারেন না । নিম্নে এরূপ কর্তৃত্ব বিষয়ে দু’টি সংজ্ঞা প্রদত্ত হলো:

1.Bovee ও অন্যরা এরূপ কর্তৃত্ব সম্পর্কে বলেন, “Line authority means a formal authotity based on the hierarchical positions in the chain of command.” অর্থাৎ সরলরৈখিক- কর্তৃত্ব হলো আনুষ্ঠানিক কর্তৃত্ব যা কর্তৃত্ব শৃঙ্খলে স্তরীয় পদমর্যাদা থেকে উদ্ভূত হয় ।

 

Weihrich, Cannice 3 Koontz লেখকত্রয় বলেন, “Line authority is that relationship in which a superior exercises direct supervision over a subordinate-an authority relationship in a direct line or steps.” অর্থাৎ রৈখিক কর্তৃত্ব সরাসরি কর্তৃত্ব রেখা বা ধাপ থেকে উদ্ভূত এমন সম্পর্ক যার বলে একজন উর্ধ্বতন সরাসরি একজন অধস্তনের কাজ তত্ত্বাবধান বা খবরদারী করেন ।

উপসংহারে বলা যায়, সংগঠন কাঠামোর বিভিন্ন পর্যায়ে নিয়োজিত সরলরৈখিক নির্বাহীগণ যে কর্তৃত্ব ভোগ করেন তাকে সরলরৈখিক কর্তৃত্ব বলে । জোড়া-মই-শিকল বা কর্তৃত্ব প্রবাহের নীতি (Scalar principle) তে উপর থেকে পর্যায়ক্রমে কর্তৃত্ব রেখা নিচের দিকে যেভাবে প্রবাহিত হয় তার সংশ্লিষ্ট নির্বাহীগণ এ ধরনের কর্তৃত্বের অধিকারী থাকেন । নিম্নের চিত্রে এরূপ কর্তৃত্ব প্রবাহ ও সরলরৈখিক- কর্তৃত্ব প্রদর্শিত হলো :

 

রৈখিক বা সরলরৈখিক কর্তৃত্ব | কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ

Leave a Comment