কোন্ ধরনের বিকেন্দ্রীকরণ কাম্য

আজকের আলোচনার বিযয় কোন্ ধরনের বিকেন্দ্রীকরণ কাম্য – যা কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ এর অর্ন্তভুক্ত, প্রতিষ্ঠানে কোন্ ধরনের বিকেন্দ্রীকরণ কাম্য এক কথায় তার উত্তর দেয়া জটিল । কারণ সকল প্রতিষ্ঠান এক ধরনের নয় । ছোট প্রতিষ্ঠানে কেন্দ্রীকরণ বা পরিমিত বিকেন্দ্রীকরণ লাভজনক হলেও বড় ধরনের প্রতিষ্ঠানে বিকেন্দ্রীকরণের মাত্রা অধিক হওয়া আবশ্যক ।

একটা বৃহৎ প্রতিষ্ঠানে যে সকল বিভাগ বা শাখা খোলা হয় তার সবগুলোও একই ধরনের গুরুত্ব বহন করে না। উৎপাদন ও বিক্রয় বিভাগে বিকেন্দ্রীকরণের সুযোগ থাকলেও অর্থ বিভাগ অবশ্যই শীর্ষ নির্বাহীর নিয়ন্ত্রণে থাকতে হয় । কোথাও সকল কাজের ওপর প্রতিষ্ঠানের সামগ্রিক নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ; আবার কোথাও কেন্দ্ৰীয় নিয়ন্ত্রণ এত বেশি অপরিহার্য বিবেচিত হয় না। এ সকল অবস্থা বিবেচনাতেও কেন্দ্রীকরণের মাত্রাতে পার্থক্য হয়। 

 

কোন্ ধরনের বিকেন্দ্রীকরণ কাম্য

 

কোন্ ধরনের বিকেন্দ্রীকরণ কাম্য

এ বিষয়টিই R. M. Hodgetts তুলে ধরে বলেছেন, “Whether an organization should be highly decentralized or basically centralized depends on its particular environment, both internal and external” বর্তমানকালে কোনো শিল্প প্রতিষ্ঠানেই সম্পূর্ণ কেন্দ্রীকরণ বা সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ লাভজনক বিবেচিত হয় না ।

সম্পূর্ণ কেন্দ্রীকরণ তখনই সম্ভব যেখানে ব্যক্তি একাই কাজ করে । বড়জোর তার দু’চারজন ভৃত্য বা কর্মচারী থাকতে পারে । কিন্তু প্রতিষ্ঠান যখনই বড় হয়, তখন অধস্তন নিহী নিয়োগ করে কর্তৃত্বের সঙ্গে প্রয়োজনে কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকারও তাদের দিতে হয় । আবার কোনো প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিকেন্দ্রীকরণও করা যায় না । কারণ এতে শীর্ষ নির্বাহী বা প্রতিষ্ঠান বলে কিছুই থাকে না । প্রত্যেক বিভাগ বা শাখা তখন একটা প্রতিষ্ঠানের রূপলাভ করে; যা কার্যত কখনই সম্ভব নয়।

 

উপরোক্ত আলোচনা হতে এ বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে, কার্যত কোনো প্রতিষ্ঠানেই সম্পূর্ণ কেন্দ্রীকরণ ও সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ কাম্য নয়। তাই প্রতিটি প্রতিষ্ঠানেই তার নিজস্ব অবস্থা বিবেচনায় কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের ভারসাম্য বিন্দুতে বিকেন্দ্রীকরণের একটা মাত্রা গড়ে ওঠে ।

যেখানে শীর্ষ নির্বাহীর কর্তৃত্বও বজায় থাকে এবং অন্যদিকে অধস্তন নির্বাহীগণও অবস্থা ও পদমর্যাদা অনুযায়ী কাজকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণে প্রয়োজনীয় কর্তৃত্ব লাভ করে। Bovee ও অন্যরা এরূপ অবস্থা সামনে রেখেই বলেছেন, “Some organizations centralize strategic decisions that effect the overall organization but delegate authority for practical and operational decisions and activities to lower-level managers. “

 

কোন্ ধরনের বিকেন্দ্রীকরণ কাম্য

 

অর্থাৎ কোনো কোনো সংগঠন কৌশলগত সিদ্ধান্তসমূহ কেন্দ্ৰীভূত রাখে যেগুলো সামগ্রিক সংগঠনকে প্রভাবিত করে কিন্তু বাস্তবক্ষেত্রে ও কার্যসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার নিচের দিকে ব্যবস্থাপকদের কাছে অর্পণ করে ।

Leave a Comment