কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন

আজকের আলোচনার বিযয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন – যা সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন এর অর্ন্তভুক্ত, বর্তমানকালে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে কমিটির ব্যবহার এতোই বৃদ্ধি পেয়েছে যে, প্রতিষ্ঠানের ওপর হতে নিচ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উদ্দেশ্যে নানান ধরনের কমিটি গঠন করা হয় । কর্তৃত্বের বিচারে যে সকল কমিটি রৈখিক কর্তৃত্ব ভোগ করে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হলেও অন্যান্য ক্ষেত্রে সিদ্ধান্ত বাস্তবায়ন বিশেষভাবে কমিটির প্রকৃতির ওপর নির্ভরশীল । নিম্নে বিভিন্ন ধরনের কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের উপায় বা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো :

কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন

 

কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন | সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন

 

১. সরলরৈখিক কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন (Execution of the decision of line committee) :

রৈখিক কমিটি বা কার্যিক কমিটি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ক্ষমতার অধিকারী । তাই এরূপ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের স্বাভাবিক নিয়ম-পদ্ধতি প্রতিষ্ঠানে নির্দিষ্ট থাকে । শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিচালনা কমিটি থাকে সেখানে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করেন । ফলে কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন তার দায়িত্ব হিসেবে গণ্য হয় । কোম্পানিতে পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক (M. D.) কমিটির সদস্য সচিব বিবেচিত হন। ফলে সেখানকার গৃহীত সিদ্ধান্ত- বাস্তবায়নের দায়িত্ব ব্যবস্থাপনা পরিচালকের ওপর বর্তে ।

২. সহযোগী বা বিশেষ কমিটির সিদ্ধান্ত- বাস্তবায়ন (Execution of the decision of assistant or special committee) :

প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী বা ঊর্ধ্বতনের নির্দেশ অনুসারে অনেক সময় প্রতিষ্ঠানে সহযোগী বা বিশেষ কমিটি গঠন করা হয়। এরূপ কমিটি ক্ষেত্রবিশেষে সিদ্ধান্ত গ্রহণ করে । বিভিন্ন বিভাগের প্রধানদের সমন্বয়ে কোনো প্রতিষ্ঠানে এরূপ কমিটি গঠিত হয়। এতে কোনো উচ্চনির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োজিত থাকেন ।

এখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে বিভাগ সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত -বাস্তবায়নের দায়িত্ব বিভাগীয় প্রধানগণ পালন করেন । অন্য বিষয়ে সিদ্ধান্ত -বাস্তবায়নের দায়িত্ব থাকে উচ্চ নির্বাহীর ওপর । বিভিন্ন ব্যক্তিদের নিয়ে বিশেষ কমিটি গঠিত হলে সেখানেও কোনো উচ্চ নির্বাহী কমিটি প্রধান ও এর সিদ্ধান্ত -বাস্তবায়নের দায়িত্ব পালন করেন । প্রতিষ্ঠানে শৃঙ্খলা কমিটি এরূপ বিশেষ কমিটির উদাহরণ ।

 

৩. কমিটি বা বোর্ড শাসিত সংগঠনে সিদ্ধান্ত- বাস্তবায়ন (Exceution of the decision of the committee of board organization) :

কমিটি সংগঠনে বা বোর্ড শাসিত প্রতিষ্ঠানে এবং প্রয়োজনীয় সকল পর্যায়ে কাজ সম্পাদনের জন্য কমিটি কর্মরত থাকে । অন্যান্য সংগঠনে যেভাবে একক কোনো ব্যক্তি নির্বাহী হিসেবে বিভাগীয় দায়িত্ব পালন করে এতে তা না হয়ে বিভাগ বা উপবিভাগ পরিচালনার জন্য কমিটি বা সাব- কমিটি গঠন করা হয় ।

কমিটি বা সাব-কমিটির প্রধান মূলত উক্ত বিভাগের নির্বাহী হিসেবে কমিটির সিদ্ধান্ত -বাস্তবায়নে মুখ্য ভূমিকা রাখে । অবশ্য এতে সকল কমিটি রৈখিক কর্তৃত্ব ভোগ করে না । কোনো কোনো কমিটি বা সাব-কমিটি সহযোগী হিসেবে ঊর্ধ্বতন কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত- বাস্তবায়ন করে । আবার কোনো কমিটি বিশেষজ্ঞ কমিটি হিসেবে উপদেষ্টা বা পরামর্শকের ভূমিকা পালন করে ।

৪. উপদেষ্টা কমিটির সুপারিশ বাস্তবায়ন (Execution of the recommendation of advisory committee) :

কোনো বিষয়ে ঊর্ধ্বতন নির্বাহীকে প্রয়োজনীয় পরামর্শ, সুপারিশ বা বিশেষজ্ঞের মতামত দেওয়ার জন্য মূলত উপদেষ্টা বা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। এরূপ কমিটির সুপারিশ মানতে ঊর্ধ্বতন বাধ্য থাকে না । তবে অনেক ক্ষেত্রে এরূপ সুপারিশ গ্রহণের জন্য ঊর্ধ্বতনের ওপর নৈতিক চাপের সৃষ্টি হয় । এরূপ সুপারিশ গৃহীত হলে তা ঊর্ধ্বতনের সিদ্ধান্ত হিসেবে গণ্য হয় এবং সেভাবেই তা বাস্তবায়িত হয়ে থাকে ।

 

কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন | সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন

 

৫. কমিটির সিদ্ধান্ত কমিটির মাধ্যমে বাস্তবায়ন (Execution of the committee decision by implementing committee) :

অনেক সময় ঊর্ধ্বতন সিদ্ধান্ত গ্রহণে যেমনি কমিটির সহযোগিতা নেয় তেমনি তা বাস্তবায়নের জন্যও কমিটির ওপর দায়িত্ব অর্পণ করতে পারে । সেক্ষেত্রে নির্বাহীর কাজ হলো কমিটি উক্ত কাজ যথাযথভাবে বাস্তবায়ন করছে কিনা তা তত্ত্বাবধান করা ।

Leave a Comment