আজকের আলোচনার বিযয় দলগত সিদ্ধান্ত গ্রহণ – যা সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন এর অর্ন্তভুক্ত, ঊর্ধ্বতন ব্যক্তি সংরক্ষণ করেন। প্রতিষ্ঠানের অভ্যন্তরে একাধিক ব্যক্তি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকারী সাংগঠনিক কাঠামোতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সাধারণভাবে দায়িত্বসম্পন্ন ইউনিট প্রধান, বিভাগীয় প্রধান বা হলে সেখানে স্বভাবতই জটিলতা দেখা দেয়।
কিন্তু প্রাতিষ্ঠানিক নিয়মে বা প্রয়োজনেই অনেকসময় দলগত সিদ্ধান্ত গ্রহণ আবশ্যক বিবেচিত হয়। যৌথমালিকানা বা সামষ্টিক পরিচালনার সকল ক্ষেত্রেই দলগত সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে । পারস্পরিক আলাপ-আলোচনা ও সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়া হয় । সমমর্যাদায় আসীন ব্যক্তিবর্গ একত্রে বসে আলাপ-আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিলেই তাকে দলগত সিদ্ধান্ত গ্রহণ বলে । প্রতিষ্ঠানে সাধারণত নিম্নোক্তভাবে এরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়:

Table of Contents
দলগত সিদ্ধান্ত গ্রহণ
১. কোম্পানির পরিচালকমণ্ডলী কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ (Decision making by board of directors of a company) :
কোম্পানি আইন অনুযায়ী শেয়ারহোল্ডারদের পক্ষে পরিচালক পর্ষদ কোম্পানি পরিচালনায় সর্বময় কর্তৃত্বের অধিকারী হয়। এজন্য বিভিন্ন সময়ে সভায় বসে তারা স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির বিধান অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেন ।
২. কমিটি কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ (Decision making by committee):
বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষত বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিচালনায় কমিটি গঠনের নিয়ম-বিধি লক্ষণীয়। স্কুল-কলেজ পরিচালনা কমিটি, মসজিদ কমিটি, মার্কেট কমিটি, হাট কমিটি ইত্যাদি নানান প্রতিষ্ঠানে কমিটির মাধ্যমে দলগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৩. সামষ্টিক কর্মকাণ্ডে সিদ্ধান্ত গ্রহণ (Decision making in group activities) :
যে কোনো সামষ্টিক বা দলীয় কর্মকাণ্ডে দলগত সিদ্ধান্ত গ্রহণ করা হয় । রাজনৈতিক দলগুলোতে বিভিন্ন পর্যায়ের সংগঠন কমিটি দলগত আলাপ-আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। অংশীদারি, সমবায়, ব্যবসায় জোট, বণিক সভা, যৌথ উদ্যোগে ব্যবসায় ইত্যাদি সকল সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে ।
৪. বিশেষ কমিটি, গ্রুপ বা টীমের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ (Decision making by special committee, group or team) :
একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সকল ক্ষেত্রে দলগত বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে উত্তম বিবেচিত হয় সেখানে উর্ধ্বতন কর্তৃক বিশেষ কমিটি, আনুষ্ঠানিক দল বা টীম গঠন করা হতে পারে ।
দলগত সিদ্ধান্ত গ্রহণে বিবেচ্য বিষয়সমূহ (Considerable factors for taking group decisions): দলগত সিদ্ধান্ত গ্রহণে নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনা করা আবশ্যক :
১. যতটা সম্ভব ছোট আকারে উপযুক্ত যোগ্যতাসম্পন্ন সদস্য সমন্বয়ে কমিটি বা দল গঠন এবং যোগ্য চেয়ারম্যান নির্বাচন;
২. দলীয় লক্ষ্য, , উদ্দেশ্য, ক্ষমতা, দায়িত্ব ও কর্তৃত্ব সম্পর্কে সকল সদস্যকে সুস্পষ্ট ধারণা প্রদান;
৩. সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার মনোভাব, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও গণতান্ত্রিক মানসিকতা সৃষ্টি;
৪. যে সকল বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে সেই সম্পর্ক সদস্যদের পূর্ব অবগতকরণ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ;

৫. সদস্যদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক ভাব বিনিময় (Interaction) এর সুযোগ সৃষ্টি এবং
৬. সভা অনুষ্ঠান, এজেন্ডাভিত্তিক আলোচনা ও সকলের বা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ ।
