সংগঠন কাঠামো অধ্যায়ে আলোচিত মূল পদবাচ্যসমূহ

আজকের আলোচনার বিযয় সংগঠন কাঠামো অধ্যায়ে আলোচিত মূল পদবাচ্যসমূহ – যা সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন এর অর্ন্তভুক্ত,

সংগঠন কাঠামো অধ্যায়ে আলোচিত মূল পদবাচ্যসমূহ

সংগঠন কাঠামো অধ্যায়ে আলোচিত মূল পদবাচ্যসমূহ | সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন

 

১.সংগঠন কাঠামো (Organization stucture):

সংগঠন কাঠামো হলো প্রতিষ্ঠানের ওপর থেকে শুরু করে বিভিন্ন বিভাগ ও উপবিভাগে কর্মরত জনশক্তির মধ্যকার পারস্পরিক সম্পর্কের একটা কাঠামো চিত্র । 

২.সংগঠন চিত্র (Organization chart):

সংগঠন কাঠামোর অধীনে বিন্যস্ত প্রতিষ্ঠানের ওপর থেকে নীচ পর্যন্ত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের সম্পর্কের রূপরেখাকে যখন কোনো চিত্রে উপস্থাপন করা হয় তখন ঐ চিত্রকে সংগঠন চার্ট বা চিত্র বলে ।

৩.সংগঠন সারগ্রন্থ (Organization manuals):

যে গ্রন্থে সংগঠনের ওপর হতে নীচ পর্যন্ত বিভিন্ন বিভাগ ও উপবিভাগ এবং এতে কর্মরত ব্যক্তিবর্গের কাজ, দায়িত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, প্রয়োজনীয় যোগ্যতা, কে কার সাথে সম্পর্কিত ইত্যাদি বিষয় সংক্ষেপে লিপিবদ্ধ থাকে তাকে সংগঠন সারগ্রন্থ বলে । 

৪.সরলরৈখিক সংগঠন (Line organization):

যে সংগঠন- কাঠামোতে কর্তৃত্ব রেখা ওপর থেকে নীচের দিকে সরল রেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে ।

৫.সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন (Line & staff organization) :

যে সংগঠন- কাঠামোতে কর্তৃত্ব রেখা ওপর থেকে নীচের দিকে সরল রেখার আকারে নেমে আসলেও বিভিন্ন পর্যায়ের নির্বাহীদের সহযোগিতা করার জন্য পদস্থ বা সহযোগী কর্মী কর্মরত থাকে তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে । 

 

৬.কার্যভিত্তিক সংগঠন (Functional organization):

যে সংগঠন ব্যবস্থায় প্রতিষ্ঠানের কাজকে সমজাতীয়তার ভিত্তিতে ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটার দায়িত্ব সরলরৈখিক কর্তৃত্ব সহযোগে বিশেষজ্ঞ কর্মীদের ওপর ন্যস্ত হয় তাকেই কার্যভিত্তিক সংগঠন বলে ।

৭.মেট্রিক্স সংগঠন (Matrix organization) :

দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত সংগঠন -কাঠামোই হলো মেট্রিক্স সংগঠন ।

৮. কমিটি (Committee):

কমিটি হলো কতিপয় ব্যক্তির সমষ্টি যাদের ওপর বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের নিমিত্তে প্রশাসনিক দায়িত্ব বা কোনো কার্যভার অর্পণ করা হয় এবং যারা সামষ্টিকভাবে সেই দায়িত্ব পালন mকরে । যেমন- পরিচালনা পর্ষদ, তদন্ত কমিটি ইত্যাদি । 

৯.আনুষ্ঠানিক কমিটি (Formal committee):

প্রাতিষ্ঠানিক নিয়মে বা উর্ধ্বতনের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট দায় ও কর্তৃত্ব সহযোগে যে কমিটি গঠিত হয় তাকে আনুষ্ঠানিক কমিটি বলে । 

১০. স্থায়ী কমিটি (Standing committee):

প্রাতিষ্ঠানিক নিয়মে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে যে কমিটি দীর্ঘ মেয়াদে কোনো প্রশাসনিক কাজ সম্পাদনের নিমিত্তে গঠিত হয় তাকে স্থায়ী কমিটি বলে । কোম্পানিতে পরিচালনা পর্ষদ, শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি এর উদাহরণ ।

 

সংগঠন কাঠামো অধ্যায়ে আলোচিত মূল পদবাচ্যসমূহ | সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন

 

১১. অস্থায়ী কমিটি (Adhoc committee):

কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন বা কাজ সম্পাদনের জন্য সাময়িক প্রকৃতির যে কমিটি গঠন করা হয় তাকে অস্থায়ী কমিটি বলে ।

Leave a Comment