বাজেটারি নিয়ন্ত্রণের অসুবিধা বা সীমাবদ্ধতা

আজকের আলোচনার বিযয় বাজেটারি নিয়ন্ত্রণের অসুবিধা বা সীমাবদ্ধতা – যা নিয়ন্ত্রণ এর অর্ন্তভুক্ত, বাজেটীয় নিয়ন্ত্রণ, বিজ্ঞানভিত্তিক ও উন্নত নিয়ন্ত্রণ প্রক্রিয়া হলেও এটি সীমাবদ্ধতার ঊর্ধ্বে নয় । অনুমানের ওপর প্রস্তুতকৃত বাজেট নানাবিধ জটিলতা সৃষ্টি করে থাকে। এ ছাড়াও বাজেটীয় নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় যেসব গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বিষয় বিবেচনা করা হয় তা নির্ধারণের ক্ষেত্রে সামান্যতম ভুল-ভ্রান্তিও প্রতিষ্ঠানের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে । নিম্নে বাজেটীয় নিয়ন্ত্রণের অসুবিধাসমূহ আলোচনা করা হলো :

 

বাজেটারি নিয়ন্ত্রণের অসুবিধা বা সীমাবদ্ধতা

 

বাজেটারি নিয়ন্ত্রণের অসুবিধা বা সীমাবদ্ধতা

১. প্রাক্কলনের দ্বন্দ্ব (Conflict in forecasting) :

বাজেট প্রণয়ন করার সময় ভবিষ্যতের অনেকগুলো উপাদানের ওপর নির্ভর করতে হয়। এ উপাদানগুলো পরিবর্তনশীল বিধায় ভবিষ্যতের ওপর ভিত্তি করে বাজেটে যে প্রাক্কলনের ব্যবহার হয় তা বাস্তবতার সাথে সম্পর্কযুক্ত নাও হতে পারে । আর এরূপ হলে বাজেট তার কার্যকারিতা হারায়। 

২. পরিকল্পনার সাথে প্রাক্কলনের অভিযোজনে সমস্যা (Problem in co-ordinating plan with planning premises) :

বাজেট তৈরি করতে যেয়ে বেশিরভাগ ক্ষেত্রে পূর্ববর্তী বাজেটকে ভিত্তি হিসেবে গণ্য করা হয় । ফলে বাজেট পরিকল্পনার সাথে বাস্তবসম্মত পটভূমির মিল না থাকায় বাজেট অনেক সময় অসামঞ্জস্যপূর্ণ হয় এবং পরিস্থিতি নির্ভর কর্মসূচির সাথে বাজেটকে সমন্বিত করার ক্ষেত্রে অসুবিধা দেখা দেয়।

৩. কর্মতৎপরতা ও দায়িত্ববোধের অভাব (Lack of active role and responsibleness) :

যেহেতু বাজেটারি নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয় ব্যবস্থা নয় তাই বাজেট প্রণয়ন ও তা অনুসরণের বিষয়টি নির্বাহীদের আগ্রহ ও ইচ্ছা- অনিচ্ছার ওপর নির্ভর করে । অনেক সময়ই এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের দায়িত্বহীনতা, অসততা ও তৎপরতার অভাব একে ব্যর্থতায় পর্যবসিত করে।

 

৪. বিভাগীয় সমন্বয় সংক্রান্ত সমস্যা (Problem in departmental co-ordination) :

যেহেতু প্রতিটি বিভাগ নিজ নিজ দায়িত্বে সামগ্রিক বাজেটের আওতায় সহযোগী বাজেট তৈরি করে তাই এসব ক্ষুদ্র ক্ষুদ্র বাজেটকে অনেক সময়ই যথাযথভাবে সমন্বিত করা হয় না। অনেক ক্ষেত্রে সামগ্রিক লক্ষ্যে এগুলোকে সমন্বিত করাও খুব অসুবিধাজনক হয় । আর সেক্ষেত্রে কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয় ।

৫. অধিক নির্ভরশীলতা (Excess dependency) :

বাজেটে ব্যবহৃত প্রাক্কলনগুলো ভবিষ্যৎ কল্পনাপ্রসূত পটভূমিতে বিবেচনা করা হয় বলে এর ত্রুটি-বিচ্যুতি বেশি হওয়ার সম্ভাবনা থাকে। অথচ বাজেট তৈরি হয়ে যাওয়ার পর নির্বাহীগণ এটাকে অনুসরণ করা কর্তব্য বলে গণ্য করে। এতে বাজেটের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার সৃষ্টি হয় এবং তা প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হয় ।

৬. সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণের অভাব (Lack of participation of related parties) :

সংগঠনের  প্রতিটি কর্মী ও কর্মকর্তা এর প্রণয়ন ও বাস্তবায়নে সমানভাবে অংশগ্রহণ করে না বিধায় বাজেটের সহায়ক সকল তথ্য ও উপাত্ত পাওয়া যায় না । এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় চিন্তার বাইরে থেকে যায় । ফলে এর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। একটি

৭. ব্যয় বৃদ্ধি (Increasing cost) :

বাজেটারি নিয়ন্ত্রণ ব্যবস্থায় বাজেট তৈরি সংক্রান্ত ব্যয়ের মাত্রাও অনেকক্ষেত্রেই বেশি হয় । বাজেট তৈরিতে অযথা সময় নষ্ট, তথ্য ও উপাত্ত সংগ্রহে ব্যয় ও বিলম্ব এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হওয়ায় বাজেট তৈরিতেও বিলম্ব হয়। ফলে একদিকে ব্যয় বাড়ে এবং অন্যদিকে এরূপ বাজেট দ্বারা প্রত্যাশিত ফল লাভ সম্ভব হয় না ।

৯. বাজেটকাল নির্ধারণে সমস্যা (Problem in determining budget period) :

প্রতিষ্ঠানে বাজেট প্রণয়নে বাজেটকাল নির্ধারণ একটি বড় সমস্যা। বিভিন্ন বিভাগের নানাবিধ প্রয়োজনে অনেক সময় বিভিন্ন মেয়াদের বাজেট তৈরি করতে হয় । তাই যথাযথভাবে বাজেট কাল নির্ধারণ এবং বিভিন্ন সময়কালের বাজেটের মধ্যে সমন্বয় বিধান করা না গেলে সমস্যার সৃষ্টি হয় ।

 

বাজেটারি নিয়ন্ত্রণের অসুবিধা বা সীমাবদ্ধতা

 

১০. নির্বাহীদের সহযোগিতার অভাব (Lack of executives co-operation) :

অনেক সময় বাজেট তৈরিতে ঊর্ধ্বতন নির্বাহীরা সক্রিয় সহযোগিতা প্রদান না করে সাধারণ নির্দেশনা প্রদান করে । এতে বাজেট তৈরিতে নিয়োজিত নির্বাহী বা বিশেষজ্ঞরা জটিলতায় ভোগে। অনেকসময় বাজেট প্রণয়নে নির্বাহীদের যতটা আন্তরিক ও কর্মনিষ্ঠ হওয়া প্রয়োজন তা হয় না । এতেও বাজেট গতানুগতিক হয় ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকারিতা হারায়।

উপসংহারে বলা যায় বাজেটারি নিয়ন্ত্রণ ব্যবস্থার এমন কিছু সীমাবদ্ধ দিক রয়েছে যা এরূপ ব্যবস্থাকে ক্ষেত্রবিশেষ প্রশ্নবোধক করে তোলে । তাই আধুনিক এ ব্যবস্থাকে কার্যকর করে তোলার জন্য সকল পর্যায়ের নির্বাহীদের খুবই আন্তরিক এবং সেই সাথে দক্ষ ও যোগ্য হওয়া আবশ্যক ।

Leave a Comment